1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

খরিফ-১ মৌসুমে আউশ উৎপাদন বাড়াতে দেবিদ্বারে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

শাহ সাহিদ উদ্দিন বিশেষ প্রতিনিধি
  • Update Time : Monday, April 20, 2026,
  • 66 Time View
কুমিল্লা দেবিদ্বারে ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-১/২৬ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কৃষিবিদ বানিন রায়, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, সাংবাদিক, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ।
উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির তত্ত্বাবধানে আগামী বুধবার থেকে ইউনিয়নভিত্তিকভাবে এ প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে।
এ বছর দেবিদ্বার উপজেলার ১৬ হাজার কৃষক আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ কেজি করে উফশী ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সারসহ মোট ২০ কেজি রাসায়নিক সার বিনামূল্যে পাবেন।
এ কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে অগ্রাধিকার তালিকার সঠিকতা যাচাই ও বিতরণ কার্যক্রম তদারকির জন্য উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা তালিকাভুক্ত ন্যূনতম ১ শতাংশ কৃষকের তথ্য যাচাই করে প্রত্যয়ন প্রদান করবেন। পরবর্তীতে উপজেলা কমিটি অগ্রাধিকার তালিকা চূড়ান্ত অনুমোদন দেবে।
এছাড়া প্রতিটি ইউনিয়নের অগ্রাধিকার তালিকা বিতরণের পূর্বেই উপজেলা কৃষি অফিসের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কৃষকদের কাছে সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তার নাম, দায়িত্বপ্রাপ্ত এলাকা ও দাপ্তরিক মোবাইল নম্বরসহ তথ্যসংবলিত টোকেন সরবরাহ করা হবে, যাতে তারা সহজেই কৃষি বিষয়ক পরামর্শ নিতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, “কৃষকের উৎপাদিত ফসলের ওপরই আমাদের জীবনধারণ নির্ভরশীল। খরিফ-১/২৬ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেবিদ্বারের ৮০ হাজার কৃষকের মধ্যে এবার ১৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ প্রণোদনা দেওয়া হচ্ছে, যা গত বছরের তুলনায় অনেক বেশি।”
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ