শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন খরতুল বাজার এলাকায়, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের চলাচলের প্রধান সড়কের উপর গড়ে উঠেছে ময়লার ভাগাড়। ফলে প্রতিদিন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও ভোগান্তি।
স্থানীয়দের অভিযোগ, সড়কের উপর জমে থাকা ময়লার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে স্কুল, কলেজ ছাত্র ছাত্রী, হাসপাতালে রুগী নিয়ে যাওয়া ও গার্মেন্টস শ্রমিকরা কর্মস্থলে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছেন।
দুর্গন্ধ ও পরিবেশ দূষণের কারণে এলাকার বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।
এলাকার সাধারণ মানুষ দ্রুত এই ময়লার ভাগাড় অপসারণ করে অন্যত্র স্থানান্তরের দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে জনদুর্ভোগ লাঘব হয় এবং সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করা যায়।
নির্ধারিত স্থানে ময়লা না ফেলে এই ভাবে বহুল চলাচল ও সামনে কাঁচা বাজার, দোকানদারদের কথা এই ময়লার কারনে বাজারে কোন কাস্টমার আসেনা, আমরা ব্যাবসায়ীরা ক্ষতিতে পরছি, আমরা দ্রুত এই ময়লা অপসারণ করে যানজট মুক্ত পরিবেশ বান্ধব করে এই রাস্তাটি খুলে দেওয়া হোক।