1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

কোহেলিয়া সেতু’র টোল আদায়ের সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবীতে মানববন্ধন।

আবদুর রহমান কক্সবাজার মহেশখালী থেকে।
  • Update Time : Monday, March 30, 2026,
  • 134 Time View

মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পের সাথে নির্মিত কোহেলিয়া নদীর উপর স্থাপিত দ্বিতীয় সেতুর টোল বসানোর সিন্ধান্ত পক্রিয়া বাতিলের প্রতিবাদে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ ৩০ মার্চ সকাল ১১ টায় আফজলিয়াপাড়াস্থ সিএনজি স্টেশনে মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের যুগ্ন সাধারণ সম্পাদক ও সংবাদকর্মী আবু বক্কর ছিদ্দিক এর সঞ্চালনায় আমরা মহেশখালীবাসী ও মহেশখালী জন সুরক্ষা মঞ্চের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠক রকিয়ত উল্লাহ বলেন- এক ইউনিয়নে ২ টি সেতুতে সরকার টোল নেওয়ার ইতিহাস জানা নেই। সরকার আমাদেরকে এধরনের টোল ছাপিয়ে দিতে চাচ্ছে। আমরা তা মেনে নিবো না। এধরণের সিদ্ধান্ত থেকে সরিয়ে আসার অনুরোধ জানান । মানববন্ধনে মাতারবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক ও মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য হামেদ হোছাইন খোকা বলেন- আমরা মাতারবাড়ি-ধলঘাটবাসী জমি দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি এর উপর আমাদের চলাচলে অন্যায় ভাবে টোল চাপিয়ে দিলে আমরা মেনে নিবো না। যদি এধরণের পদক্ষেপ নেওয়া হয় প্রয়োজনে আরও বৃহৎ পরিসরে আন্দোলনে যাবো।
মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক হোবাইব সজীব বলেন- এসরকার জনবান্ধাব সরকার। জনবিরোধী সিন্ধান্ত থেকে বেরিয়ে আসার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আর্কষণ করেন তিনি । উপকূলীয় উন্নয়ন ফোরামের সভাপতি ও কর আইনজীবী রফিকুল ইসলাম বলেন-কোহেলিয়া সেতুর উপর টোলবক্স বসিয়ে কর আদায় করা আমাদের মরার উপর খড়ার গা সমান। আমরা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ। সরকারের জন্য সব কিছু দিয়েছি। আমরা অনেক ধৈর্য ধরেছি। আর ছাড় দেওয়া হবে না। সরকারকে টোল আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানান। উল্লেখ্য- মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রের প্রকল্পের সাথে নির্মিত আফজলিয়া পাড়া ব্রিজের টোল বসানোর সিন্ধান্ত
পক্রিয়া শুরু করেছে সড়ক বিভাগ। এনিয়ে আজ মহেশখালী পরিদর্শনে আসার কথা কক্সবাজারের ডিসি ও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। মহেশখালীর সর্বস্তরের মানুষ এধরনের সিন্ধান্তের প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে স্বাগত বক্তব্য প্রদান করেন মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মহসিন, বক্তব্য রাখেন জেলা কৃষকদল নেতা ফরিদুল আলম ফরিদ , বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহেশখালী উত্তরের সহ সভাপতি হাফেজ আনসারুল করিম, মহেশখালী জন-সুরক্ষা মঞ্চের সদস্য জাহাঙ্গীর আলম , পরিবহণ শ্রমিক নেতা বাহাদুর আলম প্রমুখ ।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন , কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়াল্ডের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাবু , মহেশখালীর সিনিয়র সাংবাদিক রুহুল বয়ান,সংবাদকর্মী মাওলানা আবদুর রহমান , পরিবেশ ও মানবাধিকার কর্মী মাহাবুব আলম হান্নান , বাপা মহেশখালীর সদস্য ফখরুল ইসলাম , আফজলিয়াপাড়া মাদ্রাসার পরিচালক মাওলানা মোবারক আমহদ , সংশপ্তক এর পরিচালক অগ্রদূত দাস গুপ্ত , সমাজ সেবক আবু আহমদ , ব্যবসায়ী তাইজুল ইসলাম খোকন , মোঃ ছাদেক হোছাইন প্রমুখ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ