1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু উন্মুক্ত

ঈদের আনন্দে মুখর মাওয়া শিমুলিয়া ঘাট পর্যটকদের উপচে পড়া ভিড়

মোঃ লিখন লৌহজং
  • Update Time : Tuesday, March 24, 2026,
  • 98 Time View

পবিত্র ঈদুল ফিতরের ছুটিকে ঘিরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে দেখা গেছে পর্যটকদের উপচে পড়া ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত, এমনকি রাজধানী ঢাকা ও আশপাশের জেলা থেকে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন অসংখ্য মানুষ।

ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছেন। পদ্মা নদীর মনোমুগ্ধকর দৃশ্য এবং পদ্মা সেতু কাছ থেকে দেখার আগ্রহে পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ঢাকার যাত্রাবাড়ী থেকে আসা পর্যটক নাজমুল মিয়া বলেন, “ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে এসেছি। শিমুলিয়া ঘাটে এসে খুব ভালো লাগছে। পদ্মা নদী ও পদ্মা সেতু কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, যা সত্যিই আনন্দদায়ক।”

ঈদকে কেন্দ্র করে ঘাট এলাকার হোটেল ও রেস্টুরেন্টগুলোতে বেড়েছে ক্রেতার চাপ। অনেক প্রতিষ্ঠানে প্রতিদিন লক্ষাধিক টাকার বেচাকেনা হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এক রেস্টুরেন্ট মালিক জানান, “ঈদের সময় আমাদের ব্যবসা বেশ ভালো হচ্ছে। আমরা পর্যটকদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।”

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ