1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

মধুপুরে এতিমখানায় ও প্রতিবন্ধীদের মাঝে খেজুর বিতরণ

হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার( মধুপুর) টাঙ্গাইল
  • Update Time : Saturday, March 14, 2026,
  • 199 Time View
টাঙ্গাইলের মধুপুরে সৌদি সরকারের উপহার হিসেবে আসা খেজুর উপজেলার বিভিন্ন এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলোতে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব প্রতিষ্ঠান প্রধানদের হাতে খেজুর তুলে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি সৌদি আরব থেকে উপহার হিসেবে প্রাপ্ত ২৫ কার্টুন (প্রায় ২০০ কেজি) খেজুর উপজেলা প্রশাসনের কাছে পৌঁছায়। সীমিত পরিমাণ এই উপহার উপজেলার ৩১টি নিবন্ধিত এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর মাঝে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। খেজুর বিতরণ শেষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ২১ জন দুস্থ ব্যক্তির মাঝে যাকাতের নগদ অর্থও বিতরণ করা হয়।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্টদের হাতে খেজুর ও যাকাতের অর্থ তুলে দেন।
বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির এবং ইসলামিক ফাউন্ডেশনের মধুপুর উপজেলা ফিল্ড সুপারভাইজার আব্দুল আলিম।
এছাড়াও অনুষ্ঠানে মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, সহ-সভাপতি মো. আ. হামিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পবিত্র রমজান মাসের আগে এই উপহার পেয়ে এতিমখানা ও বিদ্যালয় কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ