1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

শেরপুরে অটোরিকশা চালকদের মাঝে সাহরি বিতরণ করেন এমপি হাফেজ রাশেদুল

জহুরুল ইসলাম জপি শেরপুর প্রতিনিধি:
  • Update Time : Saturday, March 14, 2026,
  • 67 Time View
পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ। শনিবার দিবাগত গভীর রাতে শহরের বিভিন্ন মোড়ে অবস্থানরত ইজিবাইক, সিএনজি অটোরিকশা চালক এবং দূর-দূরান্ত থেকে আসা পথচারী ও যাত্রীদের মাঝে তিনি সাহরি বিতরণ করেন।
​শহরের ব্যস্ততম এলাকা থানার মোড়সহ বিভিন্ন পয়েন্টে গিয়ে তিনি নিজ হাতে এই খাবার পৌঁছে দেন। এ সময় পৌর শহর জামায়াতের সহকারি সরক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার সহ  জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী কর্মীরা উপস্থিত ছিলেন।
​সাহরি বিতরণকালে এমপি রাশেদুল ইসলাম রাশেদ বলেন, “রমজানে অনেক চালক ও যাত্রী সাহরির সময় রাস্তায় থাকেন। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই আমার এই ক্ষুদ্র চেষ্টা। মানুষের সেবায় নিয়োজিত থাকাই আমার মূল লক্ষ্য।”
​সাহরি পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন মধ্যরাতের কর্মজীবী মানুষগুলো। একজন ইজিবাইক চালক বলেন, “ভাড়া নিয়ে রাস্তায় ছিলাম, এমপি সাহেব নিজে এসে হাতে সাহরি তুলে দেবেন, তা ভাবিনি। এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া।”
​রাতের কর্মজীবী মানুষ এবং সাধারণ পথচারীদের মাঝে এমপির এই মানবিক কর্মকাণ্ড শহরজুড়ে বেশ প্রশংসিত হচ্ছে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ