1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

হারিয়ে যাওয়া আলতাফ হোসেনের ভ্যান কিনে দিলেন এমপি এটিএম আজহারুল ইসলাম।

ফারুক হোসেন নয়ন,বদরগঞ্জ(রংপুর)প্রতিনিধি:
  • Update Time : Saturday, March 14, 2026,
  • 63 Time View
রংপুরের বদরগঞ্জে হারিয়ে যাওয়া বহুল প্রকাশিত ও প্রচারিত সেই আলতাফ হোসেনের ভ্যান কিনে দিলেন নবনির্বাচিত মানবিক (জামায়াত) এমপি এটিএম আজহারুল ইসলাম। জানা যায়, প্রায় মাস খানেক আগে আলতাফ হোসেন নাগের হাট থেকে ভ্যানটি হারিয়ে ফেলেন। তালা বদ্ধ করে,রেখে খরচ করতে গেলে,খরচ করে এসে তিনি দেখেন তালা ভেঙ্গে তার ভ্যানটি চুরি হয়ে গেছে। এ সময় তিনি তার আয়ের একমাত্র হাতিয়ার ভ্যানটি হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তার এই ক্রন্দনরত দৃশ্যটি অনেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে আপলোড করে। তাছাড়াও আলতাফ হোসেনের ভ্যান চুরির  ঘটনাটি নানা পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার ক্রন্দনরত ভিডিওটি মুহুর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে, এমনকি ভাইরাল হয়ে যায়। তবে  বিষয়টি নেটদুনিয়ায় ছড়াছড়ি ও পত্র পত্রিকায় প্রকাশিত হলে,যৎসামান্য কিছু অর্থ পেয়েছে বটে, কিন্তু সেখান থেকে একটি ভ্যান কেনার মত তেমন কোন সাহায্যে সহযোগিতা তিনি পাননি বলে জানান ভুক্তভোগী আলতাফ হোসেন। আলতাফ হোসেন উপজেলার ১৫ নং লোহানীপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মহদীপুর পলিপাড়া গ্রামের বাসিন্দা। আলতাফ হোসেন  কিঞ্চিৎ মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি। ভ্যান হারিয়ে যাওয়ার খবরটি নব নির্বাচিত সাংসদ মানবতার ফেরিওয়ালা এমপি এটিএম আজহারুল ইসলাম জানতে পেরে, তাকে একটি নতুন ভ্যান কিনে দিবেন মর্মে তাকে আশসস্ত করেন।  (১৩ -মার্চ)  শুক্রবার ১৫ নং লোহানীপাড়া ইউনিয়ন জামায়াতের ওলামা সভাপতি মোঃ মতিনুর রহমানের উদ্যোগে বাদ জুম’আ পলিপাড়া মসজিদ প্রাঙ্গণে গ্রামবাসী মুসল্লীদের  উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে সম্পুর্ণ নতুন একটি ব্যাটারী চালিত ভ্যান আলতাফ হোসেনের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, বদরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ কামরুজ্জামান, ১৫ং লোহানীপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক অনাবিল লোহানী যাদু, বাইতুল মাল শেখ সাদী সহ আরও অনেকে। এমপি আজহারুল ইসলামের এমন মহৎ উদ্যোগকে  উপস্থিত সকলে সাধুবাদ জানিয়েছেন। নতুন ভ্যানের চাবি হাতে পেয়ে নিমিষেই ভুলিয়ে যায় আলতাফ হোসেন তার ভ্যান হারানোর কষ্ট।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ