1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

লৌহজংয়ে জাটকা সংরক্ষণে জেলেদের সহায়তা: ১০০৯ পরিবার পেল ৮০.৭২ মেট্রিক টন চাল

শেখ মোঃ লিখন লৌহজং (মুন্সীগঞ্জ)প্রতিনিধিঃ
  • Update Time : Thursday, March 12, 2026,
  • 51 Time View

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় জাটকা সংরক্ষণ কার্যক্রমকে সফল করতে জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়নে জাটকা আহরণ থেকে বিরত থাকা ১০০৯টি জেলে পরিবারের মধ্যে মোট ৮০.৭২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।উপজেলার বেজগাঁও, গাউদিয়া, কলমা, লৌহজং-তেউটিয়া, কনকশার, হলদিয়া, মেদিনীমন্ডল ও কুমারভোগ ইউনিয়নে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। প্রতিটি জেলে পরিবারকে ৮০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।চাল বিতরণ কার্যক্রমে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সচিব, ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কিছু ক্ষেত্রে সদস্যরা উপস্থিত ছিলেন। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টার মধ্যেই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এই কার্যক্রম জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে জেলে পরিবারকে সহায়তা দিতে নেওয়া হয়েছে। এটি জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের জন্য প্রথম কিস্তির চাল বিতরণ।উপজেলা মৎস্য বিভাগের সূত্র জানায়, জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় দ্বিতীয় কিস্তির চাল আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে বিতরণ করা হবে। উল্লেখ্য, দেশের ইলিশ সম্পদ রক্ষায় চলমান জাটকা সংরক্ষণ অভিযান ৩০ জুন ২০২৬ পর্যন্ত অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ