একে অন্যের হাত ধরি, মানব সেবায় এগিয়ে চলি”—এই স্লোগানকে সামনে রেখে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল সত্য ছায়া সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ।
২৭ ফেব্রুয়ারি শুক্রবারে জামালপুর জেলার মেলান্দহের দূরমুট ইউনিয়নের চেয়ারম্যান এ কে এম বদিউজ্জামান খান বাদলের নেতৃত্বে
মেলানদহের আমবাড়ীয়া বাজার থেকে ইসলামপুর পর্যন্ত দীর্ঘদিনের ঝুকিপূর্ণ ও জনগুরুত্বপূর্ণ রাস্তাটি মেরামত করা হয়।
এই রাস্তাটি দীর্ঘদিন থেকে মেরামত না করায় যান চলাচলের ক্ষেত্রে ঝুকিপূর্ণ হয়ে উঠেছিলো। প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত এই রাস্তার উপর দিয়ে।বিষয়টি অনুধাবন করে ইউপি চেয়ারম্যান বদিউজ্জামাল বাদল সাহেবের আহ্বানে একদল তরুণ মেধাবী শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা একত্রিত হয়ে গতকাল সকাল থেকেই রাস্তা মেরামতের কাজে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন, সত্যছায়া সামাজিক সংগঠন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মাফি সরকার, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাজিদুর ইসলাম সাজিদ, প্রতিষ্ঠাতা ও সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান মেরাজ ,প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক আরাভি হোসেন শাহ আলম, প্রতিষ্ঠান ও সাবেক সাংগঠনিক সম্পাদক মহসিন ইসলাম শ্রাবণ, কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক আরাফাত ইসলাম ,সহ কোষাধ্যক্ষ সজীব হাসান ও শিক্ষা বিষয়ক সম্পাদক সাগর আলী সহ ইসলামপুর -মেলান্দহ স্বেচ্ছাসেবীবৃন্দ ।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান, এ কে এম বদিউজ্জামান খান বাদল বলেন, “মানুষের পাশে দাঁড়াতে পদ-পদবি বড় কথা নয়, প্রয়োজন ইচ্ছাশক্তি আর দায়বদ্ধতা। তরুণরা যখন এমন মানবিক কাজে অংশ নেয়, তখন তারা মাদক বা ভুল পথে না গিয়ে আলোর পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পায়।”
স্থানিয় এলাকাবাসীরা বলেন, জনপ্রতিনিধি না হয়েও জনগণের সেবায় এভাবে এগিয়ে আসা সমাজের জন্য একটি বিশাল ইতিবাচক বার্তা। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সংগঠনের স্থায়ী কমিটির সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি ইমরানুল ইসলাম সুমন এই মহতী কাজে অংশ নেওয়া এবং সহযোগিতা করা সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
সত্য ছায়া সামাজিক সংগঠনের এই মানবিক পথচলা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংঘটনের নেতৃত্ববৃন্দ।