1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

দেবিদ্বারে শুভপুর মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

শাহ সাহিদ উদ্দিন
  • Update Time : Saturday, February 28, 2026,
  • 68 Time View
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নে শুভপুর মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শুভপুর মোল্লা বাড়ির প্রাঙ্গনে এ মানবিক আয়োজন সম্পন্ন হয়।
শুভপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আতিকুল ইসলামের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।
সাংবাদিক মোঃ শাহজালালের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি সোহেল মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা দুলাল হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবদুল কাদের, সহ-সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. আমির হোসেন, উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম এবং মোহাম্মদপুর মানব কল্যাণ ফাউন্ডেশন-এর সভাপতি মোঃ আবুল হোসেন, শুভপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ রমিজ উদ্দিন, পইয়াবাড়ী নূরজাহান মডেল একাডেমির প্রতিষ্ঠাতা মোঃ সফিকুল ইসলাম মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন।
আলোচনা পর্বে বক্তারা বলেন, রমজানের মূল শিক্ষা হলো সহমর্মিতা, আত্মসংযম ও মানবসেবা। সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগে অসহায় ও নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়ানো সম্ভব। সেই লক্ষ্য নিয়েই শুভপুর মানব সেবা ফাউন্ডেশন প্রতিবছর ইফতার সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
সভাপতি সোহেল মোল্লা তাঁর বক্তব্যে জানান, ২০২২ সালের ৩১ জুলাই প্রতিষ্ঠার পর ৬০ জন সুবিধাভোগী নিয়ে কার্যক্রম শুরু হলেও এ বছর প্রায় ২৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মুড়ি, মসুর ডাল, তেল, ছোলা, সাদা মটর, চিনি, পেঁয়াজ, লবণ ও খেজুরসহ প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে তালিকাভুক্ত পরিবারের হাতে সরাসরি এসব সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মানবসেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ