প্রাণের বাংলাদেশ
উম্মে সালমা কেয়া
নির্বাচন কমিশনার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নবগঠিত কমিটি-২০২৬ গঠিত হয় ।
বাংলাদেশ সমাজ কল্যাণ ঐক্য পরিষদ এর তৃতীয় কাউন্সিলের মাধ্যমে নব গঠিত কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জনাব প্রফেসর ড. আব্দুল্লাহ শেখ মোহাম্মদ বায়েজিদ-উল-হাসান, কো-চেয়ারম্যান অধ্যক্ষ এ.কে.এম মোকছেদুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন বাবুল
মহাসচিব জনাব মো: দেলোয়ার হোসেন খোকন বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছেন। উপরোক্ত নির্বাচিত ব্যক্তিগণ পরবর্তী ০৩ (তিন) বৎসর দায়িত্ব পালন করিবেন এবং জরুরী ভিত্তিতে আলোচনা সাপেক্ষে সকল সদস্যদের কে নিয়ে পূর্ণাঙ্গ নব গঠিত কমিটি গঠন করার জন্য অনুরোধ করা গেল । একাধিক বিচারপতি একাধিক সচিব এবং বিভিন্ন সরকারি দপ্তর থেকে রিটায়ারমেন্টে গেছেন এমন ব্যক্তিবর্গ নিয়ে এই সংগঠন করা হয়েছে। বাংলাদেশ সমাজ কল্যাণ ঐক্য পরিষদ
কেন্দ্রীয় কমিটি একটি সামাজিক সংগঠন, সমাজের ছিন্নমূল মানুষ অসহায় পরিবার এবং সামাজিক সাংস্কৃতিক সহ বাংলাদেশের শিক্ষা সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরা এই সংগঠনের কাজ। এই সংগঠন স্বাধীনতায় বিশ্বাসী বায়ান্ন ভাষা আন্দোলনসহ অদ্যবধি যত আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা সহ দেশের জন্য যারা বিভিন্ন সময় রাজনৈতিক প্রেক্ষাপট সহ অন্যান্য ঘটনায় শহীদ হয়েছে সকলকে শ্রদ্ধা ও স্মরণ করে। দেশের বিভিন্ন প্রেক্ষাপটে স্মরণীয় ঘটনা শহীদ দিবস ইত্যাদি প্রতিটি দিন ক্ষণকে স্মরণীয় করে তোলা রাষ্ট্রের উন্নয়ন প্রগতিশীল পদক্ষেপ ডিজিটাল ব্যানারে বাংলাদেশে আগামী প্রজন্মকে গড়ে তোলার এক নতুন উদ্যমে এই সংগঠন সংঘটিত হয়েছে।