1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি

বিজেপিসির পক্ষ থেকে নয় জন নারী সাংবাদিকদের মাঝে ল্যাপটপ বিতরণ

নাজিম সরদার খুলনা:
  • Update Time : Sunday, February 1, 2026,
  • 131 Time View

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC)-এর উদ্যোগে খুলনা ঢাকা বাগেরহাট গোপালগঞ্জের মোট ৯ জন নারী সাংবাদিকের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিটি কানাডার একটি দাতা সংস্থার অর্থায়নে এবং আর্টিকেল ১৯ ও বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সহযোগিতায় আয়োজিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BJPC-এর সভাপতি কৌশিক দে। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সংগঠনের কার্যনির্বাহী সদস্য মোস্তফা জামান পাপলু এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির অ্যাসাইনমেন্ট এডিটর মাহমুদা আক্তার মৌমিতা। একুশে টেলিভিশনের বিভাগীয় প্রধান আশরাফুল ইসলাম নূর, যুগান্তরের খুলনা বিভাগীয় প্রধান আহমেদ মুছা রঞ্জু, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মো.হেদায়েৎ হোসেন মোল্লা, নুর হোসেন জনি, মোহাম্মদ মিলন, মোসলেহ উদ্দিন, মোঃ নাজিম সরদার,সহ বাগেরহাট মোল্লারহাট রামপাল গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক বলেন, তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি এমন উদ্যোগ খুব কমই দেখেছেন। সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন এই ল্যাপটপের মাধ্যমে আপনাদের সাংবাদিকতার অভিজ্ঞতা বাড়বে অনেক কিছু শিখতে পারবেন, আপনারা বষ্টনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন।

অনুষ্ঠানে সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় কানাডিয়ান দাতা সংস্থা ও আর্টিকেল ১৯কে ধন্যবাদ জানানো হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ