গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ঐতিহ্যবাহী বাগদি উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বিদ্যালয়ের সাবেক সভাপতি খন্দকার সুলতান আহমেদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সুস্থ ও মেধাবী জাতি গঠনে খেলাধুলার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছিল আনন্দ, উৎসাহ ও প্রাণবন্ত পরিবেশ