1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

কালিগঞ্জ উপজেলা মডেল মসজিদে ৪ টি পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন

শেখ মারুফ হোসেন
  • Update Time : Sunday, January 25, 2026,
  • 75 Time View

পেশ ইমাম ,মোয়াজ্জিন এবং খাদিম পদে ২ জনসহ মোট ৪ টি পদে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টা হতে ১২ টা পর্যন্ত ঘন্টা ব্যাপি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ পরীক্ষা সম্পন্ন হয়। জেলা ও উপজেলা মডেল মসজিদ ও ইসলামি মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নীতিমালা ২০২১ অনুযায়ী সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য গত ২৩-১২-২৫ ইং তারিখে ১৬.০১.৮৭.০০২.১৮(৩৩) নং স্মারকে উপজেলা মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খাঁন স্বাক্ষরিত এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর প্রেক্ষিতে ৪ টি পদে মোট ৪৭ জন প্রার্থী আবেদন করে। এর মধ্যে শনিবারের পরীক্ষায় ইমাম পদের ১৯, মোয়াজ্জিন পদে ৮, খাদেমের ২ টি পদে ১২ জন সহ মোট ৩৯ জন প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ৪ টি পদে ৮ জন প্রার্থী অনুপস্থিত থাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার এবং কালিগঞ্জ মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খাঁনের উপস্থিতিতে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ