1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

নীলফামারীতে আগুনে পুড়লো ১১ পরিবারের ২৫ ঘর,

নবিজুল ইসলাম নবীন,
  • Update Time : Sunday, January 25, 2026,
  • 50 Time View

নীলফামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ পরিবারের ২৫টি ঘর পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের পাটোয়ারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে ক্ষতিগ্রস্ত রিকশাচালক দিলীপ রায়ের স্ত্রী মিনু বালা রায়কে পোড়া ভিটায় বসে বিলাপ করছে। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। তার মতো দিশেহারা হয়ে পড়েছেন অন্যরা। নতুন করে ঠাঁই গোজানোর চেষ্টায় তারা পোড়া ভিটার ছাই সরাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত নয়টার দিকে গ্রামের দুলাল রায়ের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় দিলীপ, দিপু, সুবাস, বিপুল, সুকুমার, চন্দন, প্রতিমা, হিমেল, প্রদীপ ও বেলাই রায়সহ ১১ পরিবারের ২৫টি ঘর, আসবাব পত্র, ঘরে রক্ষিত ধান-চাল পুড়ে যায়। অগ্নিদগ্ধ হয়ে প্রতিমা রায়ের দুইটি গরু মরা যায়। খবর পেয়ে নীলফামারী দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নীলফামারী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মকুল হোসেন বলেন, দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় আট লাখ টাকা।

ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে উপজেলা প্রশাসনের কাছে প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ। এ সময় তিনি প্রতি পরিবারের ত্রাণ মন্ত্রলায়রে দুইটি করে কম্বল, ১০ কেজি করে চাল, ডাল, তেল, চিনি, লবণসহ রান্নার বিভিন্ন মসলার একটি করে প্যাকেট ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বিতরণ করেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ