1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শীতার্তদের পাশে নিসচা কমলগঞ্জ শাখা।

আব্দুল হামিদ সিলেট ব্যুরো চিফ:-
  • Update Time : Thursday, January 22, 2026,
  • 75 Time View

মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত গরীব, অসহায় ও সমাজের পিছিয়ে পড়া শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখা।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।
শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, “জাতীয় সামাজিক সংগঠন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যানজট নিরসনে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে—এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানাই।”
নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো. আব্দুস সালামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরডিবি কমলগঞ্জ উপজেলা সভাপতি মো. সরোয়ার শুকুরানা নান্না, নিসচা কমলগঞ্জ শাখার পৃষ্ঠপোষক মাওলানা খালেদ আহমেদ শাওক্বীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা কমলগঞ্জ শাখার সহসভাপতি বকুল আহমদ, কমলগঞ্জ উপজেলা নির্মাণ শ্রমিক শাখার সভাপতি আব্দুল করিম, দপ্তর সম্পাদক আবু সাইদ, অর্থ সম্পাদক ফয়জুর রহমান আবুল, সদর ইউনিয়ন শাখার সভাপতি সফিক মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো. আব্দুস সালাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত গরীব ও অসহায় পরিবারের ঘরে ঘরে গিয়ে দ্বিতীয় ধাপে আগামীকাল শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে। এ কার্যক্রমে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ