1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর:
  • Update Time : Tuesday, January 20, 2026,
  • 64 Time View

সারা দেশের ন্যায় দিনাজপুরেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদান স্মরণ করে বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনাজপুর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে (১৯ জানুয়ারি) বিকেলে দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন জেলখানা মসজিদের ইমাম মুফতি মাওলানা আশফাক উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আহমেদ, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিকী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা বিএনপির সদস্য মোস্তফা কামাল মিলন; পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মণ্ডল বকুল, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজা, যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোরশেদ রাজন, মাসুম রেজা পলাশ, আব্দুল্লাহ আল মুরাদ মুন্নাসহ জেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ