1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি

রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে জয় রাজশাহীর

সাওগারে আলম সগির :
  • Update Time : Saturday, January 17, 2026,
  • 59 Time View

রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে জয় রাজশাহীর

সাওগারে আলম সগির :

বিপিএলের সিলেট ও রাজশাহীর ম্যাচে জয়-পরাজয় নির্ধারিতত হয়েছে শেষ বলে। জায়ের জন্যশেষ ওভারে ১১ রান দরকার ছিলো সিলেটের । রাজশাহীর বিনুরা ফার্নান্দো ওভারের প্রথম ৫ বলে ৩ রান দেন। এরপরই পর পর দুইটি ওয়াইড দেন বিনুরা। শেষ বলের সমীকরণ দাঁড়ায় ১ বলে ৬। শেষপর্যন্ত আর অঘটন ঘটেনি। শেষবলে রুয়েল মিয়াকে বোল্ড করে রাজশাহীকে ৫ রানের জয় এনে দেন শ্রীলঙ্কার এই বোলার।
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে রাজশাহী। শুরুতেই দুই ওপেনারকে হারালেওনাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিয়ে ভালো সংগ্রহের দিকেই এগোতে থাকে রাজশাহী।৫৬ রানের জুটি গড়েন তারা। কিন্তু শান্ত-মুশফিকদের বিদায়ের পর মন্থর হয় রানের গতি। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪৭ রানের মাঝারি সংগ্রহ দাঁড় করায় রাজশাহী।
সিলেটের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেছেন শহিদুল ইসলাম ও নাসুম আহমেদ। সমান একটি করে মঈন আলী, রুয়েল মিয়া ও মেহেদী হাসান মিরাজ।
ব্যটিংয়ে নেমে ১৫ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট। ওপেনার তৌফিক খান ৪ ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আউট হন ১ রান করে। চাপ সামাল দেন অন্য ওপেনার পারভেজ হোসেন ইমন ও মুমিনুল হক ৪৯ রানের জুটি গড়ে। ৪১ রান করে দলীয় ৬৪ রানে ইমনের বিদায়ে পতন হয় তৃতীয় উইকেট ও ভাঙে জুটি। এরপর মুমিনুল জুটি গড়েন আফিফ হোসেনকে নিয়ে ৩২ রানের। জুটি ভাঙার পর বিদায় নেন দুজনেই দ্রুত। ১৬ রান করে আফিফ দলীয় ৯৬ রানে আর দলের বোর্ডে ১০০ রান হতেই আউট হন ৩১ রান করা মুমিনুল। ৫ উইকেট হারানোর পর ম্যাচের মোড় ঘোরাতে মঈন আলী হাত খুলে খেলতে শুরু করেন কিন্তু অপরপ্রান্তে ইথান ব্রুকস ১ রানে আউট হলে ষষ্ঠ উইকেটেরও পতন হয় ১১১ রানে। চাপটা আরও বাড়ে সিলেটের। ৩ ছক্কা ১ চারে ১২ বলে ২৭ রান করে মঈনের বিদায়ে ১০ বলে ১৩ রানের সমীকরণ মেলাতে পারেনি সিলেট টাইটান্স। নাসুম, শহিদুল ও রুয়েল কোনো বাউন্ডারি বের করতে না পারায় হারতে হয়েছে ম্যাচ।
রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন রিপন মন্ডল। ২টি বিনুরা ফার্নান্দো ও একটি করে রুবেল, সাকলায়েন ও নিশামের ঝুলিতে।
সিলেট টাইটানসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রাজশাহী ওয়ারিয়র্স।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ