সাবেক তিনবারের প্রধানমন্ত্রী,আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মাদারীপুরের শিবচরে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় মাদবরেরচর ইউনিয়ন হাওলাদার বাড়িতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা মিঠু চৌধুরী ও অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাওলাদার আবুল কালাম আজাদ এবং দোয়া পরিচালনা করেন মাদবরেরচর রহিমদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মো.ওবায়দুল্লাহ।
উপস্থিত বক্তারা বলেন,‘তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া চান।বিএনপি হারিয়েছে একজন অভিভাবক,চলে গেছেন বিএনপিকে এতিম করে।তিনি যে আপোষহীন নেএী ছিলেন তা দেখা গেছে তার জানাযায়,এতে বড় জানাযা আর দেখে নি বাংলাদেশ।কিন্ত তিনি চলে গেলেও রেখে গেছেন তার যোগ্য উওরসূরী তারেক রহমানকে।এখন তার হাতেই বিএনপি।’
বক্তারা আরও বলেন,‘সতেরো বছর বাংলার মানুষ কারাবন্দি ছিল,হারিয়ে ফেলেছিল কথা বলার স্বাধীনতা।চব্বিশের পাঁচ আগস্টের পরে মানুষ কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছে।বাংলাদেশের সাধারণ মানুষ ও বিএনপির একটাই দাবি ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচন আর ডা আগামী মাসের বারো তারিখে।এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হবে।’
প্রধান অতিথি মাদারীপুর-১ (শিবচর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী নাদিরা মিঠু চৌধুরী বলেন,‘আমার শ্বশুর বাদশা চৌধুরী তিনি এবং চাচা শ্বশুর আলতাফ চৌধুরী এই আসনের সংসদ সদস্য ছিলেন।আমার স্বামী নাজমুল হুদা চৌধুরী মিঠু উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন সফলতার সাথে।তার মৃত্যুর পরে আমি বিএনপির হাল ধরি।আমার কেউ নেই আপনারা ছাড়া।আপনারাই আমার সব,আপনাদের সাথে আছি মৃত্যুর আগ পর্যন্ত থাকবো।দল আমাকে সবকিছু নির্ণয় করে নমিনেশন দিয়েছে।বিএনপির কিছু পরিকল্পনা আছে তার মধ্যে-পারিবারিক কার্ড,কৃষক কার্ড,স্বাস্থ্য কার্ড ও ইমাম এবং মোয়াজ্জিমের জন্য ভাতা বা সম্মানি।যার সুবিধা পাবে চার কোটি লোক।তাই সকল কিছু সম্ভব বিএনপি ক্ষমতায় আসলে।সকলের কাছে একটাই প্রার্থনা ধানের শীষে ভোট দিবেন এবং ধানের শীষে ভোট চাইবেন।’
দোয়া মাহফিলে শিবচর উপজেলা বিএনপির আহবায়ক মো.শাহাদাত হোসেন খান,উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী,কেন্দ্রীয় ছাএদলের সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা,কেন্দ্রীয় কৃষক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক আইনজীবী মো,নাসির উদ্দিন বেপারী,উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি আতাহার হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো.বেলায়েত হোসেন,শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন তায়ানী,উপজেলা কৃষক দলের আহবায়ক মো.রফিকুল ইসলাম টিপু,শিবচর প্রেসক্লাবের সভাপতি বিএম হায়দার আলী,নুর ই আলম চৌধুরী কলেজের অধক্ষ্য মো.মোস্তাফিজুর রহমান,উপজেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।