1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

আজিজুল বারী হেলালের সহযোগিতায় ফ্রি চিকিৎসা পাচ্ছেন রূপসায় অসহায় হতদরিদ্র মানুষ

ফ.ম.আইয়ুব আলী:
  • Update Time : Thursday, January 15, 2026,
  • 53 Time View

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে খুলনা-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও খতনা কার্যক্রম চলমান রয়েছে। রূপসা- তেরোখাদা- দিঘলিয়া তথা খুলনা-৪ আসনের সাধারণ মানুষ বিনামূল্যে এই চিকিৎসা সেবা পাচ্ছেন। গরীব ও অসহায় মানুষের কথা গভীরভাবে চিন্তা করে তিনি রাজাপুর অক্সিজেন ব্যাংকের মাধ্যমে বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে এই ফ্রি মেডিকেল সেবা প্রদান করে যাচ্ছেন। বর্তমান সময়ে চিকিৎসা ব্যয়বহুল হয়ে পড়ায় অনেক অসচ্ছল মানুষ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। সেই বাস্তবতা উপলব্ধি করে আজিজুল বারী হেলাল মানবিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ গ্রহণ করেন। তার এই কার্যক্রমের ফলে অসংখ্য দরিদ্র পরিবার চিকিৎসা সহায়তা পাচ্ছে এবং নতুন করে বেঁচে থাকার আশার আলো দেখছে। তার এই ব্যতিক্রমধর্মী ও জনকল্যাণমূলক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সেই মোতাবেক আজ ১৫ জানুয়ারি দিনব্যাপি রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে রাজাপুর অক্সিজেন ব্যাংক ও দেবীপুর যুবসংঘ ব্লাড ব্যাংকের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে গাইনি, হৃদরোগ, বক্ষব্যাধি, কিডনী, লিভার, ডায়াবেটিস, নাক, কান, গলা সহ বিভিন্ন বিষয়ে চিকিৎসা প্রদান এবং ফিজিওথেরাপি, ইসিজি, ইউরিন টেস্ট সহ বিভিন্ন ধরনের টেস্ট করা হয়। ডাক্তার হিসাবে চিকিৎসা প্রদান করেন ডাঃ আরাফাতুর রাহিব, ডাঃ মাজহারুল ইসলাম, ডাঃ খালিদ মাহমুদ শাওন, ডাঃ মাহিনুল ইসলাম, ডাঃ মোবাশশির আহমেদ, ডাঃ গোলাম তাহসিন চৌধুরী, ডাঃ আবুল হাসনাইন পাটোয়ারি, ডাঃ আমিনা আহমেদ মুনিয়া, ডাঃ রাজিয়া সুলতানা আখি, ডাঃ নাহিয়া হাসান অরিত্রী।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু,জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রয়েল আজম, নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম।

শিক্ষকদের মধ্য উপস্থিত ছিলেন সঞ্জীব সরকার, হহযরত আলী, মঞ্জুরুল ইসলাম, তাপস ভট্টাচার্য, শেহেলী নাসরিন, জামাল উদ্দীন, উত্তম কুমার চ্যাটার্জী সৌমেন দেবনাথ।

এছাড়া অন্যান্যর উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদল নেতা আসাদুজ্জামান বিপ্লব, রেজাউল ইসলাম রেজা, মাসুদ খান, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, দেবীপুর যুবসংঘ ব্লাড ব্যাংক পরিচালক জাহিদুল ইসলাম রবি, রাজাপুর অক্সিজেন ব্যাংক সভাপতি নয়ন মোড়ল, সাধারন সম্পাদক মাসুদ মীর, কৃষকদল নেতা কবীর শেখ, যুবদল নেতা শাহজামান প্রিন্স মুক্তাদির বিল্লাহ, বিএনপি নেতা হালিম মোড়ল, রাজু দাস, আজিজুর রহমান, দেলোয়ার হোসেন, মাহফুজুর রহমান,মুসা হাওলাদার, শরিফুল, রাজীব, ওসমান গনি, নুরুল আমিন পাপ্পু, রাশেদুজ্জামান রাকিব, রেক্সনা, সুলতানা, ময়না, রাজন, আফসার, রাজাপুর অক্সিজেন ব্যাংকের প্রশান্ত বিশ্বাস, সাইফুল ইসলাম রাজু, সাইফুল ইসলাম প্রমূখ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ