1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু উন্মুক্ত

শিক্ষার্থীদের স্বপ্ন ছুঁয়ে গেল জেলা প্রশাসনের মানবিক বার্তা

মোহাম্মদ সানু, বিশেষ প্রতিনিধিঃ
  • Update Time : Thursday, January 15, 2026,
  • 89 Time View

নীলফামারীর জেলা প্রশাসক নায়িরুজ্জামান ডিমলা থানা, ভূমি অফিস সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি–বেসরকারি দপ্তরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে এক অনন্য ও অনুপ্রেরণামূলক মতবিনিময় করেন।
এ সময় তিনি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাঠদান, তাদের ভবিষ্যৎ লক্ষ্য, মনের অভিলাষ, একটি সোনালী স্বপ্ন, সুন্দর সকাল এবং দেশ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা করেন। জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,
“তোমরাই আগামী দিনের বাংলাদেশ। তোমাদের সততা, শিক্ষা ও মানবিক মূল্যবোধই এই দেশকে এগিয়ে নেবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান, উপজেলা ভূমি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির, সহকারী কমিশনার প্রসেন জিৎ দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র নাথ রায়সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কর্মসূচির আওতায় বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দপ্তরের কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়। একইসঙ্গে শিক্ষার্থীদের মাঝে দায়িত্ববোধ, দেশপ্রেম ও আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে এই মতবিনিময় সভা বিশেষ ভূমিকা রাখে।
স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা জেলা প্রশাসকের এই মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগকে অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তারা বলেন, প্রশাসনের এমন সরাসরি যোগাযোগ শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতে ও দেশ গঠনে অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, শীতার্তদের সহায়তা ও শিক্ষার্থীদের মনন গঠনে এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ