1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

গাইবান্ধার পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মোঃ জাহিদ হোসেন জিমু
  • Update Time : Thursday, January 15, 2026,
  • 55 Time View

গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

তারেক জিয়া পরিষদ পলাশবাড়ী পৌর শাখার উদ্যোগে ১৪ জানুয়ারি বুধবার দুপুরে পৌরসভার গৃধারীপুর হাজীপাড়ায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারেক জিয়া পরিষদ পলাশবাড়ী পৌর শাখার সভাপতি শরিফুল ইসলাম।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম ফকু, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি মো.আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, গাইবান্ধা জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হালিম প্রামাণিক, এডিশনাল জিপি অ্যাডভোকেট আবদুল হালিম, উপজেলা বিএনপি নেতা আবুল বাসার লিটন এবং উপজেলা যুবদলের ১নং যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে তারেক জিয়া পরিষদের উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তারেক জিয়া পরিষদ পলাশবাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক রাজু মিয়া রাজ্জু।

আলোচনা পর্বে বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশের রাজনীতিতে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

পরে তার রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন গৃধারীপুর তাহ্ফিজুল কুরআন রায়হানুল উলুম মাদ্রাসার পরিচালক হাফেজ আতিকুর রহমান।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ