1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স সমিতির অনুষ্ঠানে আপসহীনতার মূর্ত প্রতীকে পরিণত হয়েছিলেন খালেদা জিয়া — মাজহারুল ইসলাম জোসেফ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
  • Update Time : Sunday, January 11, 2026,
  • 88 Time View

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফ বলেছেন,
শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের কণ্ঠ চেপে ধরেছিলেন। তার ঘড়ানার চারটি পত্রিকা বাদে সব পত্রিকা তিনি বন্ধ করে দিয়েছিলেন। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছিলেন। কিন্তু স্বাধীন বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

রবিবার (১১ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ কার্যালয়ে নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ এর আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ এর প্রধান উপদেষ্টা কে এম মাজহারুল ইসলাম জোসেফ বলেন, আপসহীনতার মূর্ত প্রতীকে পরিণত হয়েছিলেন খালেদা জিয়া। দীর্ঘ ফ্যাসিবাদের সময়ে অমানবিক জুলুম সত্ত্বেও যে ইস্পাত কঠিন দৃঢ় নেতৃত্বে তিনি বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রাম জারি রেখেছিলেন তা ইতিহাসে অমর হয়ে থাকবে। আপসহীনতার মূর্ত প্রতীকে পরিণত হয়েছিলেন বেগম খালেদা জিয়া। জুলুমের কালে অটল নেতৃত্বই তার বর্ণনা। এ জাতি তার পিছপা না হওয়ার মানসিকতা আর আপস না করার শপথ জেনেছিল জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে পথ হারায়নি। প্রথমত তিনি বাংলাদেশের, শেষত তিনি বাংলাদেশের থেকে গেলেন।

নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি সানাউল করিম শিপলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন – নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ এর উপদেষ্টা মোহাম্মদ রবি হোসেন,
দৈনিক আজকের নীরবাংলার সম্পাদক ও প্রকাশক এস এম ইমদাদুল হক মিলন, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, স্বদেশ টিভির চেয়ারম্যান দৌলত হোসেন আবির।
দোয়া পরিচালনা করেন- সহ-সভাপতি হাফেজ রাহাদ হোসেন। পরে তাবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ