1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

DBC নিউজে প্রচারিত প্রতিবেদন ঘিরে শ্রীপুরে মানবিক উদ্যোগ গ্যাংগ্রিনে দুই পা হারানো বৃদ্ধা রহিমা খাতুন পেলেন স্বাস্থ্য কমপ্লেক্সের সহায়তা

আশরাফুল আলম সরকার :
  • Update Time : Sunday, January 11, 2026,
  • 73 Time View

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল DBC নিউজে সম্প্রচারিত এক হৃদয়স্পর্শী ভিডিও প্রতিবেদনে আলোচনায় আসেন বরমী ইউনিয়নের সাতখামাইর দুর্লভপুর পূর্বপাড়া গ্রামের অসহায় বৃদ্ধা রহিমা খাতুন। দুরারোগ্য গ্যাংগ্রিন রোগে আক্রান্ত হয়ে তাঁর দু’টি পা কেটে ফেলতে হলেও চিকিৎসা ও অর্থাভাবে তিনি চরম মানবেতর জীবন যাপন করছিলেন।

বৃদ্ধা রহিমা খাতুনের একমাত্র আশ্রয় তাঁর ছোট ছেলে আরিফুল হাসান। মায়ের সার্বক্ষণিক সেবায় নিয়োজিত থাকতে গিয়ে আরিফুলকে হারাতে হয়েছে চাকরি ও পারিবারিক স্থিতি; ভেঙে পড়েছে তাঁর সংসার জীবনও। এই মর্মান্তিক বাস্তবতা DBC নিউজের প্রতিবেদনের মাধ্যমে সারাদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

প্রতিবেদনটি নজরে আসার পর শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. শফিকুল ইসলামের নির্দেশনায় হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মহোদয়ের নেতৃত্বে একটি চিকিৎসক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। টিমটি তাৎক্ষণিকভাবে রহিমা খাতুন ও তাঁর পরিবারকে শীতের কম্বল, প্রয়োজনীয় ওষুধ এবং নগদ অর্থ সহায়তা হিসেবে প্রদান করে।

এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে রহিমা খাতুনের যেকোনো চিকিৎসা সেবা নিশ্চিতে হাসপাতাল সর্বোচ্চ সহযোগিতা করবে এবং সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে আর্থিক সহায়তা প্রাপ্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে পরিবারটির পাশে সবসময় দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

মানবিক এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সচেতন মহল মনে করছেন, রাষ্ট্রীয় ও সামাজিক সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদের সম্মিলিত উদ্যোগই পারে রহিমা খাতুনের মতো অসহায় মানুষদের জীবনে নতুন করে আশার আলো জ্বালাতে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ