1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু উন্মুক্ত

রূপসায় উন্নয়ন তহবিল থেকে শিক্ষা ও সামাজিক সহায়তা বিতরণ

ফ.ম.আইয়ুব আলী:
  • Update Time : Tuesday, January 6, 2026,
  • 80 Time View

রূপসা উপজেলা পরিষদের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের উন্নয়ন তহবিল থেকে শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন খাতে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে রূপসা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এ সময় ২৬১টি স্কুল ব্যাগ, ১৮৪টি ফুটবল, ২২টি বাইসাইকেল, ৪০টি অগ্নিনির্বাপক যন্ত্র, ১৯টি সেলাই মেশিন, ২০ সেট ক্রিকেট সামগ্রী ও ১৮টি হুইলচেয়ার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা সভায় সভাপতিত্ব করেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আহসান হাবিব প্রামাণিক, শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ মোঃ বোরহান উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈুর রহমান, ইউআরসি ইনসট্রাক্টর এহতেশামুল হক, দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ ওবায়েদ ফারাজী

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, প্রধান শিক্ষক লক্ষণ কুমার সাহা, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খান মেজবা উদ্দীন সেলিম, প্রধান শিক্ষক লুৎফুর রহমান, রবিউল ইসলাম,রূপসা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফ.ম.আইয়ুব আলী, বিএনপিন নেতা খান আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম বকুল, সাইফুল ইসলাম পাইক, উপজেলা পরিষদের রাজিবুল হক মুন্না প্রমূখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা সামগ্রী, ক্রীড়া ক্লাবসমূহের জন্য ক্রীড়া সামগ্রী, অস্বচ্ছল ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। পাশাপাশি উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে অগ্নিনির্বাপক যন্ত্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকসমূহে চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ