1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু উন্মুক্ত

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আব্দুল খালেক সুমন
  • Update Time : Tuesday, January 6, 2026,
  • 89 Time View

​টঙ্গী পূর্ব থানা বিএনপির উদ্যোগে বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (৫,জানুয়ারি) সোমবার দুপুরে টঙ্গী আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি। তিনি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ ও দেশপ্রেমের কথা স্মরণ করে বলেন,”বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। তাঁর অভাব পূরণ হবার নয়।” তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান।

উক্ত মাহফিলটি ​টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন: কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, ​খাদিজা আক্তার বীনা সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর মহিলা দল, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সফি উদ্দিন সফি, ​সাজেদুল ইসলাম আহ্বায়ক গাজীপুর মহানগর যুবদল, ফয়সাল আহমেদ যুগ্ম আহ্বায়ক, ​আকবর হোসেন ফারুক আহ্বায়ক টঙ্গী পূর্ব থানা যুবদল, ​সিরাজুল ইসলাম সাথী সদস্য সচিব টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল।
​এছাড়াও টঙ্গী পূর্ব থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।​

আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার জীবনের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোকপাত করা হয়। এরপর তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ