1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের।

গাছা থানায় আবেগময় বিদায় : বদলির আদেশে সদর থানায় যোগ দিলেন তদন্ত অফিসার মোঃ মেহেদী হাসান।।

মাইনুল ইসলাম ইমন
  • Update Time : Sunday, December 28, 2025,
  • 185 Time View

গাজীপুরের গাছা থানায় সৃষ্টি হয়েছে বিরল এক আবেগঘন পরিবেশ। বদলি জনিত কারণে দীর্ঘদিনের প্রিয় মুখ, মানবিক ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা তদন্ত অফিসার মোঃ মেহেদী হাসান ২৭/১২/২০২৫ ইংরেজি, সকাল ১১টায় গাছা থানা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে সদর থানায় যোগদান করেন। তার বিদায়কে কেন্দ্র করে থানার ভেতর বাইরে সহকর্মী এবং সাধারণ মানুষের মাঝে নেমে আসে গভীর বেদনা, আবেগ ও স্মৃতির উচ্ছ্বাস।

বিদায়ের মুহূর্তে সহকর্মী ও এলাকাবাসীর উদ্দেশে বলেন
প্রিয় ভাই, আসসালামু আলাইকুম। বদলি জনিত কারণে চলে যাচ্ছি। আপনাদের সকলের জন্য রইল অন্তরের শুভকামনা। আমার জন্য দোয়া করবেন।
তার এই সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যেও ফুটে ওঠে প্রিয় কর্মস্থল, সহকর্মী এবং এলাকার মানুষের প্রতি তার গভীর ভালোবাসা।
গাছা থানায় দায়িত্ব পালনকালে তদন্ত অফিসার মোঃ মেহেদী হাসান তার আচার-আচরণ, বিনয়, মানবিকতা এবং কাজের প্রতি সততা ও নিষ্ঠার জন্য সবার হৃদয়ে বিশেষ স্থান দখল করেছিলেন। সাধারণ মানুষের সমস্যায় দ্রুত সাড়া দেওয়া, অভিযোগকারীদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং ন্যায়বিচার নিশ্চিত করার আন্তরিক প্রচেষ্টায় তিনি গাছা থানাকে করেছেন জনবান্ধব।
স্থানীয়দের ভাষ্য
অনেক তদন্ত অফিসার আসে যায় কিন্তু এই তদন্ত অফিসার মেহেদী হাসানের মত একজন ভালো মানুষ, একজন সৎ ও মানবিক অফিসার আমাদের গাছা থানায় আর পাওয়া যাবে কি না সন্দেহ!
তার বিদায় উপলক্ষে থানার পরিবেশ ছিল যেন গভীর আবেগে মোড়া। সহকর্মীদের চোখে পানি, সাধারণ মানুষের মুখে হতাশা সব মিলিয়ে সেদিন গাছা থানায় এক অনন্য বিদায়ের দৃশ্য তৈরি হয়। অনেকেই তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। কারণ তিনি শুধু একজন কর্মকর্তা নন মানুষের হৃদয়ের বন্ধনে বাঁধা একজন আপন মানুষ ছিলেন।
জনসাধারণের অভিমত তদন্ত অফিসার মোঃ মেহেদী হাসান ছিলেন এক ভিন্ন ধাঁচের পুলিশ কর্মকর্তা। তার মন-মানসিকতা, সততা, দায়িত্ববোধ, নিষ্ঠা ও কোমল হৃদয়ের সমন্বয়ে তিনি হয়ে উঠেছিলেন সত্যিকারের একজন আদর্শ অফিসার। এমন মানুষের বিদায় সবাইকে ব্যথিত করেছে।
এ বিদায় শেষ বিদায় নয় এটা কেবলই বদলি জনিত বিদায়। তবুও মানুষকে কাঁদিয়ে গেলেন তিনি, রেখে গেলেন অসংখ্য স্মৃতি, ভালোবাসা আর শ্রদ্ধা।
গাছা থানার মানুষ ও সহকর্মীদের একটাই প্রার্থনা
তিনি যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তার সততা, নিষ্ঠা ও মানবিকতার আলো ছড়াক।
সদর থানায় যোগদান করেও তিনি যেন জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন এমনটাই প্রত্যাশা সকলের।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ