1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

ভাণ্ডারিয়ায় ৮৫ বছরের বৃদ্ধ মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী’র নামে সরকারিভাবে বরাদ্ধকৃত এক খন্ড জমি পেয়েও বসতঘর উত্তোলন করে বসবাস করতে পারেনি, প্রাণ নাশের হুমকি দিচ্ছে ভূমিদস্যুরা

পিরোজপুর প্রাতনিধি :
  • Update Time : Sunday, December 28, 2025,
  • 106 Time View

ভাণ্ডারিয়ায় ৮৫ বছরের বৃদ্ধ মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী’র নামে সরকারিভাবে বরাদ্ধকৃত এক খন্ড জমি পেয়েও বসতঘর উত্তোলন করে বসবাস করতে পারেনি, প্রাণ নাশের হুমকি দিচ্ছে ভূমিদস্যুরা

পিরোজপুর প্রাতনিধি :

পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা আঃ গনি খান ও তার স্ত্রীর নামে সরকারিভাবে বরাদ্ধকৃত এক খন্ড জমি পেয়েও ঘর উত্তোলন করে বসবাস করতে পারেনি, সন্ত্রাসীর ভয়ে গ্রাম ছেড়ে বিভিন্ন এলাকায় বসবাস করে আসছেন তিনি ও তার পরিবার। অনুপায় হইয়া পরিবারটি মাথা গোজার ঠাই ফিরে পাওয়ার জন্য মাননীয় প্রধান উপদ্যোষ্ঠা, মাননীয় ভূমি মন্ত্রী, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ প্রসাশনের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করছে ।

মুক্তিযোদ্ধা আঃ গনি খান জানান, আমি ভিটাবাড়ীয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির তালিকায় আছি। আমি ১৯৭১ সালে যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সিকদার ও মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খান এনায়েত করিম এবং অন্যান্য মুক্তিযোদ্ধাদের সাথে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে রণাঙ্গনে যুদ্ধ করি। আমি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। দীর্ঘ নয় বছর পূর্বে আমি ও আমার স্ত্রী সুফিয়া বেগম দুইজনের নামে সরকারিভাবে ভূমিহীনদের জন্য বরাদ্ধকৃত ভান্ডারিয়া থানার অন্তর্গত ১নং ভিটাবাড়ীয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী মৌজায় ৩০শতাংশ জমি পাই এবং সরকারি সার্ভেয়ার সরেজমিনে পরিমাপ করে পিলার দিয়ে সীমানা নির্ধারণ করে আমাকে দখল বুঝাইয়া দেয়। ঐ জমিতে একখানা বসতঘর উত্তোলন করি এবং পরিবার নিয়ে বসবাস শুরু করি। কিন্তু এলাকার ভূমিদস্যু ও সন্ত্রাসী জমিটুকুর উপর কু-নজর পরায় জমিটুকু দখল করার জন্য ওসমান খান, তার দুই ছেলে ইউসুফ খান ও এনায়েত খান সহ অজ্ঞাতনামা ৮/১০ জন ভুমিদস্যু রাতের আধারে আমাদের ভয় ভীতি দেখিয়ে ঘর থেকে তাড়িয়ে দিয়ে উত্তোলনকৃত ঘরটি ভেঙ্গে নদীতে ফেলে দেয়।

যাহাতে আমি ও আমার পরিবার ঐ জমিতে বসবাস করতে না পারি সেজন্য তারা সম্পূর্ণ অন্যায়ভাবে অর্থের দাপটে আমাদের বিরুদ্ধে একটি সাজানো মামলা দিয়ে আমার পরিবারকে হয়রানি করে আসছে। বার বার একখানা বসতঘর নির্মাণ করার চেষ্টা করলেও ভূমিদস্যুরা ঐ জমিতে আর যেতে দেয়নি। তারা জবরদখল করে নেওয়ার জন্য প্রতিনিয়ত আমার ও আমার পরিবারকে দেশীয় অস্ত্র দিয়ে জীবন নাশের হুমকি দিয়ে আসছে। মাননীয় প্রধান উপদেষ্টা সহ প্রশাসনের বড় বড় দপ্তরে যারা রয়েছেন তাদের মাধ্যমে যাহাতে এই ভুমিদস্যুদের কবল থেকে জমিটুকু উদ্ধার করে একজন মুক্তিযোদ্ধা হিসেবে একখানা বসতঘর নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে শেষ সময়টুকু কাটাতে পারি তাহার সু-ব্যবস্থার করার জন্য জোর অনুরোধ রইল ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ