1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

তারেক রহমানকে স্বাগত জানাতে শীত উপেক্ষা করে ৩০০ ফিট এলাকায় জনতার ঢল

প্রাণের বাংলাদেশ ডেস্ক
  • Update Time : Thursday, December 25, 2025,
  • 137 Time View

তারেক রহমানকে স্বাগত জানাতে শীত উপেক্ষা করে ৩০০ ফিট এলাকায় জনতার ঢল

প্রাণের বাংলাদেশ ডেস্ক

 

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরাকে ঘিরে সবার মনেই উৎসবের আমেজ। সংবর্ধনা জানানোর জন্য মঞ্চ প্রস্তুত হয়েছে রাজধানীর ৩০০ ফিটে। ভোরের আলো ফোটার আগেই পূর্বাচলের পুরো ৩০০ ফিট সড়ক কানায় কানায় পূর্ণ মানুষের ভিড়ে। ব্যানার, ফেস্টুন আর দলীয় পতাকায় ছেয়ে গেছে পুরো এলাকা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) শীতের কনকনে বাতাসকে উপেক্ষা করেই রাত পেরিয়ে অপেক্ষায় হাজারো নেতাকর্মী। কেউ এসেছেন দূর জেলা থেকে, কেউবা রাত কাটিয়েছেন রাস্তাতেই।

নেতাকর্মীদের প্রত্যাশা, তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে সূচিত হবে নতুন অধ্যায়। ফিরে আসবে গণতান্ত্রিক ধারাবাহিকতা আর নতুন করে উজ্জীবিত হবে বিএনপির রাজনীতি।

নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের দেশে ফেরায় বিএনপির রাজনীতিতে আসবে নতুন গতি। সব ষড়যন্ত্র ভেঙে তারেক রহমানের নেতৃত্বেই নতুন করে সাজবে বাংলাদেশের রাজনীতি।

দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা শুধু একটি রাজনৈতিক প্রত্যাবর্তন নয় এটি বিএনপির নেতাকর্মীদের কাছে আবেগ, প্রত্যাশা আর সম্ভাবনার এক নতুন অধ্যায়।

প্রায় দেড় যুগ পর রাজসিক প্রত্যাবর্তন ঘটছে তারেক রহমানের। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তার বিমানটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।

তার ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে (ঢাকা সময় রাত ১২:৩৬ মিনিটে বৃহস্পতিবার) লন্ডন হিথ্রো থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে। তারেক রহমানের সাথে আছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জায়মা রহমান।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ