1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

অবৈধভাবে সরকারি প্লটের গাছ কাটার অভিযোগ হাসনাত রাব্বু কুষ্টিয়া

Reporter Name
  • Update Time : Saturday, January 25, 2025,
  • 318 Time View

রাব্বু খান,কুষ্টিয়া:

 

কুষ্টিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাউজিং এস্টেটের ঢাকা রোড সংলগ্ন পরিত্যক্ত হলুদ ঘরের পার্শ্ববর্তী বাণিজ্যিক ২৮নং প্লটে একাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে অবৈধ দখলদার কবিরাজ লোকমান হাকিম এর বিরুদ্ধে। গত ২৪শে জানুয়ারী শুক্রবার প্লটটির অবৈধ দখলদার লোকমান হাকিম বাণিজ্যিক প্লটটিতে থাকা গাছগুলো কেটে বিক্রি করে দেয় নামমাত্র কিছু টাকার বিনিময়ে।

এ প্রসঙ্গে স্থানীয়রা জানায়, সাম্প্রতিক সময়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য অভিযান চালায় যা ভবিষ্যতে চলমান থাকবে বলে জানা যায়। তাই অবৈধ দখলদার হওয়ায় যেকোনো সময় উচ্ছেদের বিষয় থাকায় কবিরাজ লোকমান হাকিম নিজে অবৈধ দখলদার হয়েও সরকারি এসব গাছপালা কেটে অসাধু উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা চালাচ্ছে বেশ কিছুদিন ধরে । বেশ কয়েকটি গাছ কাটার পর বিষয়টি তাদের নজরে আসলে প্লটটিতে প্রায় অর্ধশত বছর বয়সী একটি সীল কড়ই গাছ কাটার হাত থেকে রক্ষা করে এলাকাবাসী।

২৫শে জানুয়ারী শনিবার সরেজমিনে গেলে, কয়েকটি গাছ কাটার নমুনা পাওয়া যায় হাউজিং এস্টেটের বাণিজ্যিক প্লট ২৮ নম্বরে । গাছ কাটার বিষয়টি ধামাচাপা দিতে গাছের শিকড়সহ অবশিষ্ট অংশ ঢেকে রাখে লোকমান হাকিমের পরিবার। উপস্থিত সময়ে কবিরাজ লোকমান হাকিমকে পাওয়া না গেলেও তার পরিবারের সদস্যরা গাছ কেটে বিক্রি করা বিষয়টি যে অন্যায় হয়েছে তা স্বীকার করেন ।

এ প্রসঙ্গে জাতীয় গৃহায়নের কুষ্টিয়া হাউজিং এস্টেট অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো : মাসুদুলের সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। এ ব্যাপারে আমি পরে জানাতে পারবো। এ সময় তিনি প্রতিবেদককে লিখিত আকারে অভিযোগ জমা দেয়ার কথা বলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ