1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

ফটিকছড়ি গ্রামার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ১০ বছর পূর্তি উৎসব ‘২৫ সম্পন্ন

নুরুল আবছার নূরী
  • Update Time : Sunday, November 23, 2025,
  • 79 Time View

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ফটিকছড়ি গ্রামার স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে।

“সুশিক্ষিত জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই” প্রতিপাদ্য নিয়ে ফটিকছড়ি গ্রামার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ১০ বছর পূর্তি উৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, অভিভাবক সমাবেশ,  কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

২২ নভেম্বর শনিবার সকাল ৯ টা থেকে ফটিকছড়ি বিবিরহাটস্থ সানমুন কনভেনশন হলে অনুষ্ঠিত  হয়। এতে সভাপতিত্ব করেন ফটিকছড়ি গ্রামার স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী।  দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো: মঈনুল হাছান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী। প্রধান আলোচক ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আবদুল খালেক। অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন দৈনিক খবরের কাগজ চট্টগ্রাম ব্যুরো চীফ সাংবাদিক এস.এম ইফতেখারুল ইসলাম । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ও স্কুলের অভিভাবক ডাঃ মোজাম্মেল হক চৌধুরী, নারায়ণ হাট ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল করিম, ফটিকছড়ি সরকারি কলেজের রাষ্ট্র বিঞ্জান বিভাগের প্রভাষক এন.এম রহমত উল্লাহ, ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ শহিদুল আজম, সমিতির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আজগর সুমন, মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্বাস উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি রনজিত ভট্টাচার্য মনি, প্রবীণ শিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নান, বিবিরহাট বণিক কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন,  ফটিকছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী স্বপন, শিক্ষানুরাগী মোসলেহ উদ্দিন চৌধুরী, অভিভাবক প্রবীর দত্ত ও মোহাম্মদ শাহজাহান  প্রমূখ। অনুষ্ঠানে ফটিকছড়ি গ্রামার স্কুল এন্ড কলেজ এর পরিচালকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যাপীঠের চীফ কো-অর্ডিনেটর ও প্রাবন্ধিক এম. কামরুল হাসান চৌধুরী। বিদ্যালয়ের একাডেমিক শিক্ষা প্রতিবেদন উপস্থাপন করেন অধ্যক্ষ মাওলানা আলী আজগর। ফটিকছড়ি গ্রামার স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ ওমর ফারুক চৌধুরী জেকি’র সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের একাডেমিক পরিচালক মাষ্টার মোহাম্মদ বেলাল উদ্দিন, পরিচালক আবদুল মাবুদ চৌধুরী, শাহাবুল আলম মিনার, আহমদ উল্লাহ তালুকদার, জামাল হোসেন ও মোহাম্মদ তহিদুল আলম প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্য আলাউদ্দিন চৌধুরী বলেন, জাতির ভবিষ্যত প্রজন্মকে সুশিক্ষিত করে আলোকিত জীবন  গড়ে তুলতে হলে দেশে যুগোপযোগী মানসম্মত শিক্ষা ব্যবস্থাপনায় একটি সুনির্দিষ্ট জাতীয় শিক্ষানীতির গুরুত্ব অপরিহার্য। শিক্ষাকে কখনও উপার্জনের হাতিয়ার না করে মানবিক সেবা হিসেবে গ্রহণ করার জন্য শিক্ষক ও শিক্ষানুরাগী ব্যক্তিদের প্রতি তিনি আহবান জানান। পাশাপাশি পৌরসদরে সুপ্রতিষ্ঠিত মানসম্মত শিক্ষাদানে গৌরবোজ্জ্বল ভুমিকা পালনে ফটিকছড়ি গ্রামার স্কুলের ভুয়সী প্রশংসা করেন। প্রধান আলোচক প্রফেসর মোঃ আব্দুল খালেক বলেন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতির উন্নতির মুল ভিত্তি। শিশুদের বাগানের বীজতলা ভালো হলে অংকুরোদগম উন্নত হয় এবং মাধ্যমিক কিংবা উচ্চ পর্যায়ে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষিত ভালো ফলাফল নিশ্চিত হবে। এজন্য প্রাথমিক ক্ষেত্রে মানসম্মত শিক্ষা ব্যবস্থাপনার কোন বিকল্প নেই। এছাড়াও তিনি  শিশু শিক্ষার্থীদের জন্য  উৎসাহমূলক আয়োজনে সম্মাননা স্মারক প্রদান করার জন্য ফটিকছড়ি গ্রামার পরিবারকে ধন্যবাদ জানান। বিশেষ আলোচক সাংবাদিক ইফতেখারুল ইসলাম বলেন, শিশুদের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে  প্রথম পাঠদান আনন্দময় করে ছাত্র ছাত্রীদের পড়া লেখার প্রতি আকর্ষণ সৃষ্টি করার জন্য শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকের ভুমিকা পালনের গুরুত্ব অপরিসীম।  সভাপতির সমাপনী বক্তব্য সালাহ উদ্দিন চৌধুরী বলেন, আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কখনও প্রতিদন্ধী নয়। বরং সরকারের জাতীয় শিক্ষা কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম সহযোগী। তাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত অসংখ্য কোমলমতি শিশু শিক্ষার্থীদের প্রতি কোন বৈষম্যমূলক আচরণ না করার জন্য সরকারের শিক্ষানীতি নির্ধারকের প্রতি তিনি আহবান জানান।
উল্লেখ্য, ফটিকছড়ি গ্রামার স্কুল এন্ড কলেজ এর গৌরবোজ্জ্বল  ১০ বছর পূর্তি উৎসব উপলক্ষে সকাল ৯ টায় ছাত্র ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে বাদ্য যন্ত্র সহকারে আনন্দ শোভা যাত্রা ফটিকছড়ি পৌরসদর প্রদক্ষিণ করে  নির্ধারিত অনুষ্ঠানস্থলে শিশু সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রদর্শনী, বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নের দশ বছরে সরকারি প্রাথমিক বৃত্তি প্রাপ্ত  শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও  বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে উপস্থিত সকলে মিলে এক মধ্যাহ্ন প্রীতিভোজের অংশ গ্রহণ করে দিনব্যাপী বর্ণিল আয়োজন  সফল ভাবে সমাপ্তি হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ