1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

পূর্বের অভিযোগের পর আবারো বির্তকে শিশু বিষয়ক কর্মকতা মোস্তাক

নবিজুল ইসলাম নবীন,
  • Update Time : Thursday, October 16, 2025,
  • 81 Time View

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিতরণ করা পুরস্কার নিয়ে নীলফামারীতে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।জানা গেছে, দিবসটি উদযাপন উপলক্ষে জেলা শিশু একাডেমি চিত্রাঙ্কন, আবৃত্তি, সাধারণ নৃত্য ও দেশাত্ববোধক সংগীতসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে দেওয়া হয় “কিশোর মুক্তিযুদ্ধের গল্প” নামে একটি বই। কিন্তু বইটির ৩৪ ও ৩৭ নম্বর পৃষ্ঠায় হাশেম খানের লেখা “বেলবোর্নের চিঠি, বুলগেরিয়ার মেয়ে” গল্পে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ও উক্তি সংযোজিত থাকায় কিছু অভিভাবকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এ ঘটনায় অভিভাবক ও বিভিন্ন মহলের সমালোচনার মুখে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহম্মেদ এর নির্দেশে ডাটা এন্ট্রি অপারেটর রফিকুল ইসলাম ফোন করে অভিভাবকদের কাছে বই ফেরত নেওয়ার অনুরোধ জানান বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও শিশুদের পোশাক ও টিফিন বরাদ্দ না দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছিল। এমনকি সে সময় বিষয়টি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হলে তাঁকে তড়িঘড়ি বদলি করা হয়।তবে কয়েক বছর পর আবারও নীলফামারীতে যোগদানের পর একই ধরনের অনিয়ম ও বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি এমন অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে। নিয়মিত অফিস না করারও অভিযোগ উঠেছে।

অভিভাবকরা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এব্যাপারে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহম্মেদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বই বিতরণের বিষয়টি স্বীকার করেন এবং পুরস্কার দেয়া বই ফিরিয়ে নিয়ে নতুন বই দেয়ার কথা জানান

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ