1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

ডিসি ও এসপির সাথে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিনিধিদলের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : Thursday, September 25, 2025,
  • 83 Time View

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

২৪ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের প্রতিনিধিদল পর্যায়ক্রমে জেলা প্রশাসক জনাব জাহিদুল ইসলাম মিঞা ও নবাগত জেলা পুলিশ সুপার মোঃ জসীমউদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

আগামী ১০ই অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় নগরীর ডিআইটি চত্বরে জুলাই সনদ বাস্তবায়ন, শাপলা চত্বরে গণহত্যা সহ সকল হত্যাকান্ডের বিচার, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ ও খেলাফত প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে মজলিস আল্লামা মামুনুল হক। এসময় দলের পক্ষ থেকে প্রতিনিধিগণ আহুত গণসমাবেশ বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করেন ও সার্বিক সহযোগিতা কামনা করেন। এসময় জেলা প্রশাসক তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়াও প্রতিনিধিদল নবাগত পুলিশ সুপার মোঃ জসীমউদ্দিন সাহেবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় নেতৃবৃন্দ জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় ও মাদক, সন্ত্রাস নির্মূলে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী কাসেমী ও মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশীদ সাহেবের নেতৃত্বে প্রতিনিধিদলে জেলা সেক্রেটারি মাওলানা এমদাদুল্লাহ, মহানগরীর সেক্রেটারী আল-আমিন রাকিব, মহানগরীর সহ-সভাপতি জনাব নূর আলম, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব সানাউল্লাহ মেম্বার, জেলার সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, প্রকাশনা সম্পাদক মাওলানা ইসলামুল হক, আড়াইহাজার থানার সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম, বন্দরের মুফতি মোশাররফ হোসাইন হাতেমী উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ