1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

পালিত হল ৫০ বছর পূর্তি সুবর্নজয়ন্তী অনুষ্ঠান

Reporter Name
  • Update Time : Tuesday, June 17, 2025,
  • 200 Time View

 

 

রবিউল আলম রাজু :

 

জাক জমক ভাবে পালিত হলো গোপালগঞ্জের ঐতিহ্য বাহী নিজড়া হাইস্কুলের ৫০ বছর পুর্তি উপলক্ষে সুবর্ন জয়ন্তী উৎসব- ২০২৫ উক্ত অনুষ্ঠান সকাল ৯ ঘটিকায় সুবর্ণ জয়ন্তী পথযাত্রা র্যালী দিয়ে শুরু হয়। র্যালীতে অংশ গ্রহন করে অনুষ্ঠানের প্রধান অতিথি সহ সাবেক এম পি এম এইচ খান মঞ্জু, পুলিশ সুপার, মিজানুর রহমান ও হাইস্কুলের প্রধান শিক্ষক আনিসুর রহমান মৃধা,সহকারী শিক্ষক মন্ডলী, ৫০ নং নিজড়া ইউনিয়নের চেয়ারম্যান, আহমেদ আলী ধলুমিনা সহ সাংবদিক রবিউল আলম রাজু, সাবেক সিনিয়র শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস ওহিদুজ্জামান খন্দকার, মাহবুবুর রহমান মিনা,শেখ নুরুলহুদা,মোঃ শামীম মিনা ও নিজড়া হাইস্কুলের সকল ছাত্র ছাত্রী, ও সাবেক ছাত্র ছাত্রীরা।

শুভযাত্রা শেষে হাইস্কুল মাঠে প্রধান অতিথি, বিচারপতি এস এম এমদাদুল হক, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ড. মকবুল আহমেদ খান ও পুলিশ সুপার মহদয়কে গোপালগঞ্জের চৌকস পুলিশ সদস্যরা রাস্ট্রপতি সালাম দিয়ে সম্মান জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় কোরআন তেলওয়াত এর মাধ্যমে, জাতীয় সংগীতের মাধ্যমে একমিনিট নিরবতা পালন করেন। তার পরেই শুরু হয় পরিচয় পর্ব ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনময়।পরেই বক্তব্য শুরু হয়। নিজড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ার ম্যান আহম্মেদ আলী ধলু মিনা তার বক্তব্য জানান নিজড়া হাইস্কুলের পাশাপাশি এখানে এই নিজড়া ইউনিয়নে একটা কলেজ হলে এলাকার হতদরিদ্র ছাত্র ছাত্রীরা লেখা পড়া করার সুযোগ পাবে।

প্রধান বক্তার বক্তব্য – সাবেক এম পি এম এইচ খান মঞ্জু বলেন ফ্যাসিস আওয়ামী লীগের আমলে আমার সকল ব্যবসা বানিজ্য সহ তারা কমফোর্ট লাইনের গাড়ী চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ১৭ টি বছর অর্থনৈতিক ভাবে হেনস্তা হয়েছি।আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে নিজড়া হাইস্কুলের ছাত্র ছাত্রীর সরকারী সুযোগ সুবিধা পাবে।প্রধান অতিথি এস এম এমদাদুল হক বলেন, নিজড়া হাইস্কুল আমার প্রাণের প্রিয় হাইস্কুল, আমার বাবাও ছিলেন একজন হেডমাস্টার। তিনি শিক্ষারী উদ্দেশ্য, শিক্ষা বিষয় নিয়ে পর্যালোচনা করেন। এই অনুষ্ঠানে যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে উদযাপিত হয়েছে তাদের নাম না বল্লেই এই সংবাদ প্রকাশের কোন সার্থকতা থাকবে না।আয়োজিত অনুষ্ঠানের পরিকল্পনা ও আয়োজকে ছিলেন মোঃ মানিক মুন্সী, সাবরেজিস্টার, আজম খান,সাইফুল খান, আসরাফুল সরদার সহ অনেকেই এবং মুক্ষভুমিকায় এবং মুল আয়োজনে সর্বোচ্চ সহযোগিতা করেছেন, বর্তমান চেয়ারম্যান, আহমেদ আলী ধলুমিনা, সাবেক চেয়ারম্যান আজিজ সরদার,শেখ হাফিজুর রহমান হাফিজ,মনির মিনা সহ ছোট বড় অনেকেই।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -সভাপতি : ড.মকবুল আহমেদ খান,(প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
প্রধান আলোচক: ড. ফিরোজ আহমেদ, এমিরেটস প্রফেসর,স্টামফোর্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও সাবেক প্রফেসর, বুয়েট
প্রধান কৃতিজন: ড. ইদ্রিস খন্দকার, বৈজ্ঞানিক ও পরিচালক
প্রধান অতিথি : বিচারপতি এস এম এমদাদুল হক, আপিল বিভাগ,বাংলাদেশ সুপ্রিম কোর্ট
প্রধান বক্তা: এম এই খান মঞ্জু, সাবেক এমপি ও সাবেক চেয়ারম্যান, গোপালগঞ্জ জেলা পরিষদ
বিশেষ অতিথি : মোহাম্মদ সামছুল হক,সিনিয়র জেলা দায়রা জজ,গোপালগঞ্জ
বিশেষ অতিথি : জনাব মোহাম্মদ কামরুজ্জামান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,গোপালগঞ্জ

বিশেষ অতিথি : জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার গোপালগঞ্জ সহ নিজড়া হাইস্কুলের শিক্ষক মন্ডলী, অতিথি বৃন্দ, ছাত্র ছাত্রী, সাংবাদিক ও এলাকার মুরব্বি মোঃ সিহাবউদ্দিন মোল্লা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুপুরে খাওয়াদাওয়া ব্যবস্হা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষনা করেন।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ