1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

প্রতিবন্ধী রাবেয়ার আকুল আবেদন সরকার যেন তাকে একটি সুন্দর বাড়ি করে দেয়

ময়মনসিংহ প্রতিনিধি:
  • Update Time : Tuesday, May 27, 2025,
  • 246 Time View

 

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার উচাখিলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মরিচারচর গ্রামে মলামারী মহল্লাতে বসবাস করে প্রতিবন্ধী রাবেয়া । মহান সৃষ্টিকর্তা তাকে পরিপূর্ণভাবে শারীরিক সক্ষমতা না দিলেও দিয়েছে সুন্দর একটি মন। রাবেয়ার চোখে মুখে আছে স্বপ্ন আছে উচ্ছ্বাস, সাংবাদিকদের কে দেখে হাসতে হাসতে এসে বলতেছিল আমার এই বাড়ি থেকে বৃষ্টির পানি পড়ে আমি ঘুমাতে পারি না। অনেক কষ্ট হয়, সরকারকে বলেন আমাকে একটা বাড়ি করে দিতে । এই কথাগুলো বলছিল ইশারায় (রাবেয়া কথা বলতে পারে না )। সে বাক প্রতিবন্ধী। তার পার্শ্ববর্তী একজন যদি আমাদেরকে বুঝিয়ে না বলতো তাহলে আমরা বুঝতেই পারতাম না রাবেয়া কি বলতে চাইছিল । আমরা রাবেয়াকে আশ্বস্ত করি তোমার এলাকার যিনি থানা নির্বাহী কর্মকর্তা রয়েছেন জনাবা সানজিদা রহমান আপা তার কাছে আমরা যাব এবং তোমার এই আকুতি তার কাছে পর্যন্ত পৌঁছে দেব যাতে তিনি যেন সরকারিভাবে তোমার জন্য একটা ব্যবস্থা করে দেন। বাড়িতে রয়েছে রাবেয়ার মা এবং দুই ভাই। বাবা পরিবার পরিজন সংসার চালাতে রাজধানীতে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে । দিন আনে দিন খায় রাবেয়াদের পরিবারে শুধু অভাব আর অভাব । এত অসচ্ছলতার মধ্যেও মেহমান দেখে সাংবাদিকদেরকে চেয়ার এগিয়ে দিচ্ছে বসার জন্য । রাবেয়ার মা নিয়ে এসেছে মুড়ি। রাবেয়ার মা জানায় আমরা অনেক কষ্টে আছি আসলে সত্যিকার অর্থে আমরা কখনোই কোনদিন কোন সহযোগিতা কারো কাছ থেকে পাইনি। যদি সরকার আমাদের অবস্থা দেখে একটি বাড়ির ব্যবস্থা করে দিত তাহলে মাথা গোজার ঠাই পেতাম । চক্ষু লজ্জার ভয়ে রাবেয়ার মা বাবা কখনো মুখ খোলেনি। কিন্তু অবস্থা দৃষ্টিতে বোঝা যায় যে তারা কত কষ্টে আছে। মেহেদি পাতার গারো সবুজ রঙের পিছনে কত মানুষের কত যে কষ্ট লুকিয়ে আছে কে কার খবর রাখে । প্রকৃতপক্ষে এরাই সবচেয়ে দুঃখী এবং কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। তারপরেও কারো কাছে হাত পেতে ছোট হয় না, তিন বেলা না খেয়ে দুবেলা খায় । বৃষ্টিতে ভেজে রৌদ্রে পুড়ে তারপরেও সংগ্রাম করে বেঁচে আছে স্বপ্ন পূরণের আশায়। আমরা কি পারিনা এই অভাবী সুন্দর একটি পরিবারের পাশে সাহায্যের হাত নিয়ে দাঁড়াতে।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ