1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু উন্মুক্ত

ঝিনাইগাতীতে পল্লী বিদ্যুতের লোডশেডিং ও লোকবলের অভাবে গ্রাহকদের দুর্ভোগ

মো: মোজাহিদুল ইসলাম
  • Update Time : Saturday, May 24, 2025,
  • 146 Time View

মো: মোজাহিদুল ইসলাম

শেরপুরের ঝিনাইগাতীতে পল্লী বিদ্যুতের লোডশেডিং ও লোকবলের অভাবে গ্রাহকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ ঘনঘন লোডশেডিং, এর কারনে শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হওয়ার পাশাপাশি ফ্রীজে রাখা ওষুধপত্র, মাছ গোস্তসহ ব্যবসায়ীদের পানীয়জাতের পন্যসহ খাদ্যসামগ্রীর ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। বিদ্যুৎ বিভাগ সুত্রে জানা গেছে, ঝিনাইগাতী উপজেলায় পল্লী বিদ্যুতের ২৬ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিদ্যুতের প্রয়োজন ৯ মেগাওয়াট। কিন্তু বিদ্যুৎ পাওয়া যাচ্ছে ৩ থেকে ৫ মেগ্রাওয়াট। ফলে বিদ্যুতের লোডশেডিং চরম আকার ধারণ করেছে। এছাড়া অফিসে রয়েছে লোকবলের অভাব। প্রয়োজনের তুলনায় লোকবল না থাকায় প্রতিটা মিটার দেখে বিল করতে পারছে না বিদ্যুৎ বিভাগ। ফলে অতিরিক্ত ভৌতিক বিলের বোঝা বইতে হচ্ছে শতশত গ্রাহকের।

এছাড়াও জরাজীর্ণ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করায় আকাশে মেঘ দেখলেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে রাখা হয়। ঝড়-বৃষ্টি হলেতো কথাই নেই। ডালপালা ভেঙ্গে পড়ে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। এসময় চরম দুর্ভোগ পোহাতে হয় গ্রাহকদের। ঝিনাইগাতী উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম জহুরুল ইসলাম বলেন গ্রাহকের চাহিদা মেটাতে বিদ্যুৎ প্রয়োজন ৯ মেগাওয়াট। কিন্তু বিদ্যুৎ পাওয়া যাচ্ছে ৩ থেকে ৫ মেগাওয়াট। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ার কারনে লোডশেডিং এর কবলে পরতে হচ্ছে গ্রাহকদের। এ ছাড়াও বিদ্যুৎ বিভাগে রয়েছে লোকবলের অভাব। ফলে অনেকাংশেই বিদ্যুৎ গ্রাহকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তবে লোকবল বাড়ানোর বিষয়ে আবেদন করা হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ