1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

নাজিরহাট পৌরসভার সুয়াবিল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন এডভোকেট ইসমাইল গণি

Reporter Name
  • Update Time : Thursday, May 22, 2025,
  • 146 Time View

ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুয়াবিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী এডভোকেট মোহাম্মদ ইসমাইল গণীকে মনোনীত করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম থেকে গতকাল ২০মে মঙ্গলবার এক স্মারকে এডহক কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

উক্ত স্মারক অনুযায়ী, বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য বোর্ডের প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে ৬ (ছয়) মাস মেয়াদে এই এডহক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত অভিভাবক প্রতিনিধি সৈয়দ শামসুন হুদা, জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক প্রতিনিধি জয়নুল আবেদীন এবং প্রধান শিক্ষক (পদাধিকারবলে) সদস্য সচিব।

এডভোকেট মোহাম্মদ ইসমাইল গণী এ দায়িত্ব পেয়ে মহান আল্লাহর শোকরিয়া আদায় করেন এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, বোর্ডের নির্দেশনা অনুযায়ী এডহক কমিটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ করবে। তবে শিক্ষক-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে তাদের এখতিয়ার থাকবে না।
এদিকে এডভোকেট মোহাম্মদ ইসমাইল গণি ফটিকছড়ি সুয়াবিল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হওয়ায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ