1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার আইনশ্ঙ্খৃলা মিটিং শেষে ৬ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ

Reporter Name
  • Update Time : Wednesday, May 21, 2025,
  • 180 Time View

মোঃ জাহিদ হোসেন জিমু, জেলা প্রতিনিধি গাইবান্ধা।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আইনশ্ঙ্খৃলা মিটিং শেষে ৬ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে আটক করেছে থানা পুলিশ। বুধবার বেলা ২টার সময় উপজেলা আইনশ্ঙ্খৃলা মিটিং শেষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে তাদের আটক করা হয়।

ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে মাসিক আইনশ্ঙ্খৃলা মিটিং ছিল। মিটিং শেষে ৬ চেয়ারম্যানকে উপজেলা পরিষদ চত্ত্বরে থেকে থানা পুলিশ আটক করে। আটককৃতরা হলেন ১ নং কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি সোহেল রানা শালু, ২ নং উড়িয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের ত্রাণ ও পূনবাসন সম্পাদক গোলাম মোস্তাফা কামাল পাশা, ৪নং ফজলুপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সদস্য আনছার আলী মন্ডল, ৫নং ফুলছড়ি ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান ও ফুলছড়ি ইউনিয়ন আ’লীগ সভাপতি আজহারুল হান্নান মন্ডল , ৬নং গজারিয়া ইউপি চেয়ারম্যান ও সাবেক জাসদ নেতা খোরশেদ আলী খান খুশু, ৭নং এরেন্ডা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন নেতা আব্দুল মান্নান আকন্দ।

তবে, ৩নং ইউপি চেয়ারম্যান আল আমীন কৌশলে মিটিং এর আগেই সটকে পড়ায় তাকে গ্রেফতার করতে পারেনি। এসময় বিক্ষিপ্ত জনতা উদখালী ইউপি চেয়ারম্যাকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ করে। পরে আটককৃতদের গাইবান্ধা সদর থানায় নিয়ে আসা হয়।
গাইবান্ধা পুলিশ সুপার নিশাত এঞ্জেলা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ