1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

ডিমলায় ঝুনাগাছ চাপানি ইউপি’র উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Tuesday, May 20, 2025,
  • 147 Time View

রিপোর্টঃ মোহাম্মদ আলী সানু

নীলফামারীর ডিমলা উপজেলার ৮ নম্বর ঝুনাগাছ চাপানি ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মো.একরামুল হক চৌধুরী।

সভায় ইউনিয়নের সাধারণ জনগণ, পুরুষ ও নারী প্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন। পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন, যেখানে ৬ কোটি ৪৩ লক্ষ ৯শত ৫৬ টাকা আয় এবং ৬ কোটি ৪২ লক্ষ ৪৬ হাজার ৯শত ৫৬ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে। বাজেট উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫৪ হাজার টাকা।

বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, অবকাঠামো ও উন্নয়ন খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। চেয়ারম্যান একরামুল হক চৌধুরী বলেন, “এই বাজেট জনগণের অংশগ্রহণে তৈরি করা হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে এর বাস্তবায়ন করা হবে।” তিনি আরও জানান, উন্নয়নের মূল চালিকাশক্তি জনগণ, তাই তাদের মতামতকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে।

সভায় অংশগ্রহণকারীরা বাজেট নিয়ে প্রশ্ন করেন এবং বিভিন্ন পরামর্শ ও সুপারিশ প্রদান করেন। সবার সক্রিয় অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। উন্মুক্ত বাজেট সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ