1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর চেতনা

Reporter Name
  • Update Time : Saturday, August 15, 2020,
  • 321 Time View
মুহাম্মদ আনিসুর রহমান জাফরী : আমি কোন রাজনৈতিক দলের বড় কোন নেতা নই। এমনকি কোন রাজনৈতিক গবেষক নই। কারণ ইসলামী ভাবধারার আধ্যাত্মিক ও সুফি ঘরানার ধ্যান ধারনাই আমার রাজনীতি ও আমার আদর্শ। তাই জাগতিক মানব রচিত কোন রাজনৈতিক দলের নেতা বা ঘোর সমর্থক আমি নই। তবে রাজনৈতিক সচেতন বটে। রাজনৈতিক সচেতনার তাড়ণা হতে যেসব রাজনৈতিক নেতার দ্বারা মানবতা, দেশ ও দশের উপকার হয় তাদেরকে আমি শ্রোদ্ধা করি, প্রণাম জানাই।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দেশের জন্য সেই রকম একজন মহান নেতা। লেখক হিসাবে উনার যত ভাষণ ও বক্তব্য পাঠ করেছি ও শুনেছি, তার অধিকাংশ মানবতা, প্রেম, দেশ ও দশের কল্যাণে। যার কল্যাণে ও নেত্রিত্বে এ দেশের মহান স্বাধীনতা আমরা পেয়েছি।
আমি যতটুকু জানি, বঙ্গবন্ধু ও উনার পুর্ববতী বংশের অনেকেই সুফি ও আউলিয়া কেরামের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। আমি বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নং বাড়ির জাদুঘরে ঘুরতে গিয়ে- বঙ্গবন্ধুর হযরত বড়পীর গাউসুল আযম দস্তগীর শায়েখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর(আঃ) বাগদাদের মাজার শরীফের জিয়ারতের দৃশ্য দেখেছি।
এমনকি উনিই সেই মহান রাষ্ট্র নায়ক যে বড়পীরের মাজার শরীফের গিলাফ পাক বাংলাদেশে এনে বায়তুল মোকাররম মসজিদে সকলকে জিয়ারতের সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে সেই গিলাফ ওহাবী ও কওমী মতাদর্শীদের চক্রান্তে রাখা সম্ভব হয়নি। যতটুকু জানি সেটা এখন মহাখালি গাউসুল আযম মসজিদে সংরক্ষিত রয়েছে।
যাই হোক বঙ্গবন্ধু কোন নির্দিষ্ট দলের হলেও উনার মনমানসিকতা ছিল উদারপন্থী ও মানবতাবাদি। উনার এই দিকটা মনে প্রাণে শ্রদ্ধা রাখি ও কৃতজ্ঞতা জানাই। বঙ্গবন্ধুর সেই উদারতা, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা বর্তমান অধিকাংশ রাজনৈতিক নেতাদের মধ্যে খুবই বিরল। রাজনৈতিক নেতাদের মধ্যে ফিরে আসুক বঙ্গবন্ধুর চেতনা, গড়ে উঠুক আগামী দিনের বঙ্গবন্ধু। দেশের কল্যাণ বয়ে আসুক এই কামনায় লেখা শেষ করছি।
আল্লাহ তায়ালা আমাদের প্রিয় বঙ্গবন্ধুকে জান্নাতুল ফেরদাউস দান করুক। (আমিন) ১৫ আগস্ট ২০২০ ইং
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ