মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে কিছু অনলাইন পোর্টাল ও স্বার্থান্বেষী মহল বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ প্রকাশ করে তাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ-এর সিনিয়র সাংবাদিক রবিউল আলম রাজু। তিনি বলেন, “কিছু অনলাইন পোর্টাল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ আল মামুনের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।”
তিনি আরও বলেন, “যদি দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকায় কারও বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ নিয়ে আপত্তি বা বিভ্রান্তি থেকে থাকে, তাহলে অহেতুক কাদা ছোড়াছুড়িতে না গিয়ে পত্রিকা অফিসে বসে আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। গণমাধ্যমের মধ্যে শালীনতা ও পেশাদারিত্ব বজায় রাখা সকলের দায়িত্ব।”
সিনিয়র সাংবাদিক রবিউল আলম রাজু এই ধরনের মিথ্যা প্রচারণা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান এবং সাংবাদিকতার নৈতিকতা ও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ শুধু ব্যক্তি নয়, পুরো সাংবাদিক সমাজকেই প্রশ্নবিদ্ধ করে। তাই সবাইকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানাচ্ছি।