বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম।
সভায় মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দিদার আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি, সিসিডিএফের নির্বাহী প্রধান সুব্রত দত্তসহ বিভিন্ন এনজিও ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় মহেশখালী উপজেলায় এনজিওগুলোর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, প্রকল্প বাস্তবায়ন এবং সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম বলেন, মহেশখালীতে এনজিওগুলোর যেকোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। এতে প্রকল্পের কার্যক্রম আরও সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।