1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন নারী  মাদক ব্যবসায়ী গ্রেফতার শাহজালালে থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

বাইতুল ফালা জামে মসজিদের উন্নয়নে ২০০ বস্তা সিমেন্ট দিলেন সালাহউদ্দিন সরকার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
  • Update Time : Saturday, August 22, 2026,
  • 39 Time View
গাজীপুর মহানগরের ৫৩ নম্বর ওয়ার্ডের বড় দেওড়া গ্রামের বাইতুল ফালা জামে মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য ২০০ বস্তা সিমেন্ট প্রদান করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. সালাহউদ্দিন সরকার।
মসজিদের উন্নয়ন ও সংস্কারকাজে সহযোগিতার অংশ হিসেবে তিনি এ সিমেন্ট প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আলী, বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির সভাপতি মো: কুদ্দুস মোল্লা, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিরা।
মো: সালাহউদ্দিন সরকার বলেন, মসজিদ আল্লাহর ঘর। এর উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। মানুষের কল্যাণে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে ভবিষ্যতেও আমি পাশে থাকার চেষ্টা করব। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এ ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসা উচিত।
স্থানীয় মুসল্লিরা জানান, বাইতুল ফালা জামে মসজিদের উন্নয়নকাজে এ সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা মো: সালাহউদ্দিন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ