মহেশখালী উপজেলা প্রশাসনে আয়োজনে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ই আগষ্ট বিকালে মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দিদার আলম, ইন্জিনিয়ার বনি আমিন জনি, সিসিডিএফের নির্বাহী প্রধান সুব্রত দত্ত সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহেশখালীতে যে কোনো প্রকল্পের কাজ সরকারের সাথে সমন্বয়ের মাধ্যমে করার উপর গুরুত্বারোপ করেন।