বৃহস্পতিবার (২০ আগস্ট) শরীয়তপুরের ডামুড্যা পৌর এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।আহতদের সবাইকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে পৌরসভার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে নয়জনের নাম জানা গেছে। তারা হলেন- ফাতেমা (৬০), জয়নাল (৫৩), রাহাত (১৪), জীবন (৫), আফোয়ানা (২), সুফিয়া (৭৫), জারা মনি (১২), হৃদয় (২৮) ও আবজাল (৩১)। তারা সবাই ডামুড্যা পৌর এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পৌর এলাকার বিভিন্ন স্থানে একটি কালো রঙের কুকুর ঘোরাফেরা করছিল। হঠাৎ কুকুরটি পথচারী ও স্থানীয়দের ওপর আক্রমণ করে এবং একের পর এক কয়েকজনকে কামড়ে আহত করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহতদের স্বজন ও স্থানীয়রা তাদের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয় বাসিন্দা হৃদয় বলেন, ‘কুকুরটি হঠাৎ করে মানুষকে তাড়া করে কামড়াতে শুরু করে। এতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। বিশেষ করে ছোট শিশু ও বয়স্কদের বাইরে বের হতে ভয় লাগছে।