1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

বিআইডব্লিউটিসি চেয়ারম্যানের আরিচা-পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট পরিদর্শন, বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল

রফিকুল ইসলাম ওয়াসিম
  • Update Time : Wednesday, August 19, 2026,
  • 57 Time View

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান জনাব এটিএম আব্দুল বারী ড্যানী মঙ্গলবার আরিচা, পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শন করেছেন।

পরিদর্শনের শুরুতে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আরিচা আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান।

পরে তিনি পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা ফেরিঘাটের সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় যাত্রী ও যানবাহনের চলাচল, টিকিটিং ব্যবস্থা, নবনির্মিত ফেরির অপারেশন এবং ঘাটের নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে চেয়ারম্যান নিরবচ্ছিন্ন ফেরি চলাচল নিশ্চিত করার পাশাপাশি যাত্রী সাধারণকে মানসম্মত সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেন।

পরিদর্শন শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান, পরিচালক (কারিগরি) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরী, পরিচালক (অর্থ) শেখ মু. নাসিমসহ বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএর আঞ্চলিক কর্মকর্তারা।

এ ছাড়া গোয়ালন্দ ও শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি), বীমা ও নৌ-কারিগরি বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি ও এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ