1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়েও সন্ধান মেলেনি লতিফের, যন্ত্রণায় কাতরাচ্ছেন বাবা – মা।

মো: কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি।
  • Update Time : Tuesday, August 18, 2026,
  • 38 Time View
কুড়িগ্রাম উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের ১০ বছরের শিশু লতিফুল ইসলাম তিন সপ্তাহ থেকে নিখোঁজ।
১০ বছরের শিশু লতিফুল ইসলাম গত ৩০ জুলাই মাস্টারপাড়া গ্রাম থেকে নিখোঁজ হওয়ার পর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ লতিফুল ইসলাম উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের আবু জাহিদ বাদলের একমাত্র ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত মাসের ৩০ জুলাই লতিফুল ইসলাম প্রাইভেট পড়তে যাওয়া কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। প্রাইভেটের নির্ধারিত সময় শেষ হয়েও অতিরিক্ত সময় অপেক্ষা করে বাড়িতে ফিরতে দেখা যায়নি লতিফুলকে। এতে করে লতিফুলের পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।
নির্ধারিত সময় পেরোলেও সন্ধান না পেয়ে লতিফুলের পরিবারের সদস্যরা ও আশেপাশের স্থানীয় বাসিন্দা খোঁজ খবর নেওয়া শুরু করে দেন। তবে বিভিন্ন এলাকায় ও গুরুত্বপূর্ণ জায়গায় খোঁজাখুঁজি করেও দেখা মেলেনি লতিফুলের।
গত মাসের ৩০ জুলাই থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রায় তিন সপ্তাহ পেরিয়েও একমাত্র সন্তান শিশু লতিফুলের দেখা না পেয়ে কষ্টে জর্জরিত হয়ে কাতরাচ্ছেন বাবা আবু জাহিদ বাদল ও মা লতিফা বেগম।
স্থানীয়রা জানান, লতিফুল ইসলাম তার পরিবারের একমাত্র সন্তান। সে তার বাবা মায়ের প্রিয় সন্তান। ৩০ জুলাই লতিফুল ইসলাম প্রাইভেট পড়তে যাওয়া কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। তবে প্রাইভেটের নির্ধারিত সময় শেষ হলেও লতিফুল বাড়ি ফেরেন না। তখন সবাই বিষয়টি জানতে পেয়ে আশেপাশের এলাকাগুলো খোঁজ নেওয়া হয়। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান পাওয়া যায়নি।
হারিয়ে যাওয়া লতিফুলকে নিয়ে পরিবারের বর্ণনা, লতিফুলের নাম লতিফুল ইসলাম তার বয়স ১০ বছর। তার উচ্চতা প্রায় ৪ ফুট ৬ ইঞ্চি। মুখমন্ডল লম্বা ও গায়ে রং ফর্সা। তার মাথার চুল কালো এবং মাঝারি ছোট। সে কুড়িগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন।
নিখোঁজ লতিফুলের মা লতিফা বেগম বলেন, আমি আমার একমাত্র সন্তান লতিফুলকে ফিরে পেতে চাই। কেউ যদি লতিফুলের সন্ধান পেয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের কে জানাবেন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ