নেত্রকোণার কেন্দুয়া উপজেলার দৈনিক মানব কণ্ঠের প্রতিনিধি ও কেন্দুয়া পৌর শহরের হরিয়ামালা গ্রামের বাসিন্দা সাংবাদিক রুকক উদ্দিনের প্রায় ৩ লাখ টাকা মূল্যের দুটি ষাঁড় গরুর আকস্মিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) ভোর বেলা ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে তিনি গরু দুটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
সুস্থ-স্ববল ষাঁড় গরু দুটির হঠাৎ মৃত্যুতে হতবাক হয়ে পড়েছেন সাংবাদিক রুকক উদ্দিন ও তার পরিবারের সদস্যরা। এই গবাদিপশু দুটিকে ঘিরে পরিবারের অনেক স্বপ্ন ছিল। আকস্মিকভাবে সেগুলো হারিয়ে তিনি অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন।
রুকক উদ্দিন বলেন, ভোরবেলা (সকালে) গোয়ালঘরের দরজা খুলে দেখি দুটি ষাঁড় গরু মৃ**ত অবস্থায় পড়ে আছে। কয়েক দিন আগেও গরু দুটির দাম প্রায় ৩ লাখ টাকা হয়েছিল।
হঠাৎ কীভাবে এবং কী কারণে সুস্থ-সবল গরু দুটির মৃত্যু হলো—এ নিয়ে স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকের পরিবার ও স্থানীয়রা।
কেন্দুয়া উপজেলার প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ মতিউর রহমান জানিয়েছেন শিয়াল মতি ঘাস খাওয়ার কারণে তাদের মৃত্যু হতে পারে।
এদিকে এই অবস্থা দেখে মা খুর্শেদা স্টোক জনিত কারনে অসুস্থ হয়ে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।