1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

আব্দুল্লাহপুর ব্রিজে বলাকা পরিবহনের চাপায় মধ্যবয়স্ক ব্যক্তির মৃত্যু, চালক আটক

শেখ আরমান :
  • Update Time : Monday, August 17, 2026,
  • 57 Time View

গাজীপুর থেকে ঢাকামুখী একটি বলাকা পরিবহনের বাসের চাপায় এক মধ্যবয়স্ক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাসটির চালককে আব্দুল্লাহপুর এলাকায় আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর থেকে ছেড়ে আসা বলাকা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৭১৭) আব্দুল্লাহপুর ব্রিজের ওপর গাজীপুরমুখী অংশ থেকে প্রায় ২০০ গজ আগে এক মধ্যবয়স্ক ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহযোগিতায় আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে বাসটি থামানো হয়। পরে চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং বাসটি জব্দ করে চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ