1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

কক্সবাজারে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সরওয়ার কামাল কক্সবাজার
  • Update Time : Monday, August 17, 2026,
  • 38 Time View
রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে কক্সবাজারে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ১৬ই আগষ্ট সকালে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ বাস্তবায়ন কমিটির আয়োজনে
 পর্যটন হোটেল শৈবালের দীঘিতে মাছের পোনা অবমুক্ত করে ও র‍্যালীর মধ্য দিয়ে এ আয়োজনের শুরু হয়। পরে হোটেলের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
তিনি তার বক্তব্যে বলেন, মৎস্য খাতকে সমৃদ্ধ করার জন্য রপ্তানি খাত থেকে এক বিলিয়ন আয় করার একটি লক্ষ মাত্রা নির্ধারন করেছে সরকার। সেই লক্ষে চিংড়িকে রফতানির ক্ষেত্রে অধিক গুরুত্ব দেয়া হচ্ছে। তিনি বলেন কক্সবাজারে মৎস্য সেক্টরে ব্যাপক বিস্তৃতির পাশাপাশি ব্লু ইকোনমির রাজধানী হবে কক্সবাজার। সেদিক থেকে কক্সবাজারবাসী অনেক ভাগ্যবান।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মো: আনোয়ার হোসেন, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, চিংড়ি চাষ সম্প্রসারণ অঞ্চল এর উপপরিচালক অধীর চন্দ্র দাস, জেলা মৎস্য কর্মকর্তা মো: নাজমুল হুদা।
সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, জেলা মৎসজীবি দলের আহবায়ক মোস্তফা কামালসহ হ্যাচারি মালিক, মৎস্য চাষী ও মৎস্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভা শেষে মৎস্য চাষ ও উৎপাদনে অসামান্য অবদান রাখায় ৪ জনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ